চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেক হচ্ছে শোয়েবের, ফিরলেন অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
শোয়েবের অভিষেকের জন্য প্রস্তুত ক্রিকেটার, নতুন চেহারা ও আত্মবিশ্বাসে ভরপুর. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশাখাপত্তমে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হচ্ছে শুক্রবার। অভিষেক হবে ভিসা জটিলতায় আলোচনার কেন্দ্রে থাকা ইংল্যান্ডের ২০ বর্ষী অফস্পিনার শোয়েব বশিরের। জ্যাক লিচের পরিবর্তে তাকে একাদশে ডাকা হয়েছে।

শোয়েবের অভিষেকের বিষয়টি জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। হায়দরাবাদের ম্যাচে ডানহাতি পেসার মার্ক উড উইকেটশূন্য থাকায় একাদশে ফেরানো হয়েছে ৪১ বর্ষী পেসার জেমস অ্যান্ডারসনকে। ম্যাচে একমাত্র পেসার হিসেবে খেলবেন তিনি। ২০২৪ সালে এটা তার প্রথম ম্যাচ হবে।

ভিসা জটিলতা শোয়েবের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না উল্লেখ করে স্টোকস বলেছেন, ‘সত্যি কথা বলতে সে যুক্তরাজ্য থেকে নামার পর এখানে কি ঘটেছে তা দেখল। চতুর্থ দিন সে ড্রেসিংরুমে সত্যিই উপভোগ করেছে। শোয়েব আসছে লিচের পরিবর্তে, এটা সাধারণ বিষয়, একজন স্পিনারের পরিবর্তে আরেকজন আসছে।’

Banglabid

‘কিছু সময়ের জন্য সে যখন আমাদের থেকে দূরে ছিল, সেটা আমার জন্য কোনো চিন্তার বিষয় ছিল না। এরপর সে ফিরে আসলো এবং তার অভিষেক হতে চলেছে। এটা এমন না যে, সে বল করতে ভুলে গেছে।’

অ্যান্ডারসনের ফেরা নিয়ে স্টোকস জানান, ‘জিমির অভিজ্ঞতা, তার ক্লাস, সেটা বিরাট কিছু এবং আমার মনে হয় ভারতে তার রেকর্ডও দেখা হয়েছে। সুইং কিং যে নামে সে পরিচিত, তার জন্যই বিবেচনা করা হয়েছে। এটাই প্রমাণ করে কত ভালো মানের বোলার সে। ভারতীয় কন্ডিশনে তার ভিন্ন অভিজ্ঞতা বের করে আনার চেষ্টা থাকবে আমার।’

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ডভারতলিচলিড স্পোর্টসশোয়েবস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটোরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া সেই রেহানার পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক  

আগস্ট ৯, ২০২৬

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT