চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসজীবনের বাস্তবতা নিয়ে শিরোনামহীনের নতুন গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৫
বিনোদন
A A
ব্যান্ডের সদস্যরা স্টেজে পারফর্ম করছে, গিটার ও বেস বাজাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। সম্প্রতি ব্যান্ডটি প্রকাশ করেছে একটি আবেগঘন নতুন গান—‘কতোদূর’। এই গানটি উৎসর্গ করা হয়েছে বিশ্বের নানা প্রান্তে কর্মরত প্রবাসী শ্রমিকদের, যারা দিনরাত কষ্ট করে পরিবারকে সহযোগিতা করছেন এবং রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৃহস্পতিবার শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

ফেসবুকে গানটি শেয়ার করে শিরোনামহীন লিখেছে, “আমাদের নতুন গান ‘কতোদূর’ তাদের জন্য, যাদের জীবন বাড়ি থেকে বহু দূরে—আকাশে ভেসে থাকা এক খোলা ফানুস বা কাটা ঘুড়ির মতো। তারা পরিবার-পরিজনের জন্য প্রতিনিয়ত শ্রম দিচ্ছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিতে রাখছেন অমূল্য ভূমিকা। এই গান তাদের জন্য।”

Banglabid

গানটির কথা, সুর ও পরিচালনায় ছিলেন ব্যান্ডের প্রধান সদস্য জিয়াউর রহমান। বাংলাদেশ ও থাইল্যান্ডে চিত্রায়িত গানটির ভিডিওতে অভিনয় করেছেন কাজী তানিম শাহরিয়ার, তাসিফা তাসু, শেখ স্বপ্না, রেশ রহমান, তানজিব ফেরদৌস, শেখ মোহিবুল, শাহরিয়ার রোহান এবং আহসান রাবিব।

অন্য অনেক ব্যান্ডের ক্ষেত্রে নিয়মিত নতুন গান প্রকাশের প্রবণতা এখন অনেকটাই কমে গেছে। নতুন অ্যালবাম তো দূরের কথা, একক গান প্রকাশেও অনেকেই দীর্ঘ বিরতি নিচ্ছেন। তবে এই প্রেক্ষাপটে ব্যতিক্রম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে শিরোনামহীন।

সমসাময়িক ভাবনা, সমাজ-বাস্তবতা ও আবেগকে কেন্দ্র করে শ্রোতাদর্শকের চাহিদা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে তারা নিয়মিতই শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশ করে চলেছে। তারই ধারাবাহিকতায় এলো ‘কতদূর’- এমনটাই জানিয়েছেন ব্যান্ড সংশ্লিষ্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজিয়াজিয়াউর রহমানপ্রবাসজীবনপ্রবাসীব্যান্ডলিড বিনোদনশিরোনামহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT