চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওই ঘটনায় ভারত দলের শাস্তি হওয়া উচিত

বলছেন অস্ট্রেলীয় কোচ গ্রেগ শেপার্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে ভারত-অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে ধাক্কা, উত্তপ্ত বাক্য বিনিময়, সমর্থকদের উত্যক্ত করাসহ নানা ঘটনা ঘটেছে। সিরিজ শেষ হয়ে গেলেও কথার লড়াই শেষ হচ্ছে না। আলোচনায় যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার এক কোচও। বলেছেন, সদ্য ক্রিকেটে পা রাখা স্যাম কনস্টাসকে লক্ষ্যবস্তুতে পরিণত করায় ভারতীয় দলের শাস্তি হওয়া উচিত।

শেষ দুই টেস্টের জন্য দলে ডাক পাওয়া ১৯ বর্ষী কনস্টাসের সঙ্গে বিরাট কোহলি ও জাসপ্রীত বুমরহ’র আচরণে বিরক্তি প্রকাশ করেছেন নিউসাউথ ওয়েলসের প্রধান কোচ গ্রেগ শেপার্ড। ফার্স্টক্লাস ক্রিকেটে নিউসাউথ ওয়েলসের হয়েই অভিষেক ছিল কনস্টাসের।

ভারতীয় দলের আক্রমণাত্মক আচরণের শাস্তি দাবি করা কনস্টাসের সাবেক কোচ শেপার্ড বলেছেন, ‘জানি না প্রতিপক্ষ এতে সফল হয়েছিল কিনা। তবে সে প্রতিপক্ষের আচরণে বেশ বিস্মিত হয়েছিল। বিষয়টি অসম্মানজক এবং এরজন্য ভারতের কঠোর শাস্তি হওয়া উচিত ছিল।’

‘খাজা আউট হওয়ার পর সে বা পরিবেশ ভারত এবং বুমরাহ’র নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। তখন কনস্টাসের দিকে ভারতের আচরণ প্রচণ্ড আক্রমণাত্মক ছিল। জানি সে এটা ভুলে যাবে এবং পরবর্তী শ্রীলঙ্কা সিরিজের জন্য অপেক্ষা করবে।’

অভিষেকে মেলবোর্ন টেস্টে দারুণ ব্যাট করার দিনেও কনস্টাসকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল ভারত। কাঁধ দিয়ে ‘ইচ্ছাকৃত’ ধাক্কা দিয়ে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হয়েছিল কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল মহাতারকার নামের পাশে।

শেষ টেস্টের প্রথমদিনের শেষ বলে জাসপ্রীত বুমরাহ সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান কনস্টাস। পরে ওই বলে খাজাকে আউট করে কনস্টাসের দিকে বুমরাহর তেড়ে যান, তেড়ে যায় পুরো ভারত দলই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকনস্টাসকোহলিখাজাবুমরাহভারতলিড স্পোর্টসশিপার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

জুন ১৯, ২০২৬

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT