চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মক্ষেত্রে মৃত অবস্থায় পাওয়া গেল জনপ্রিয় কে-পপ গীতিকারকে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
স্টুডিওতে হাস্যোজ্জ্বল জনপ্রিয় কে-পপ গীতিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গীতিকার শিনসাডং টাইগার মারা গেছেন। তিনি একাধিক জনপ্রিয় কে-পপ গানের গীতিকার ছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।

টাইগারের প্রকৃত নাম লি হো-ইয়ান। কর্মক্ষেত্র থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইওনহাপ নিউজ এজেন্সি খবরটি নিশ্চিত করেছে।

দক্ষিণ সিউলের গ্যাংনাম পুলিশ স্টেশনের এক কর্মকর্তা এই প্রসঙ্গে বলেন, ‘শিনসাডং টাইগারের মৃতদেহ পাওয়া যাওয়ার খবরটি সত্য। তবে তিনি কখন মারা গেছেন, কীভাবে মারা গেছেন, এই বিষয়ে আমরা বিস্তারিত কিছু এখনও বলতে পারছি না।’

Banglabid

শিনসাডং টাইগারের মৃত্যুর কারণ জানা যায়নি এখনও। পুলিশ জানিয়েছে ঘটনা স্থলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পায়নি পুলিশ।

২০০৫ সালে গীতিকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিনসাডং টাইগার। খুব দ্রুত পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। একাধিক চার্ট-টপিং ট্র্যাক তার লেখা। তার মাঝে অন্যতম, টি-আরার ‘রোলি-পোলি, এপিংক-এর ‘নোনোনো’, ‘এক্সিডস’, ‘আপ অ্যান্ড ডাউন’ এবং মোমোল্যান্ডের ‘ভুম ভুম’।

২০১১ সালে তিনি এবি এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকেই ২০১২ সালে জন্ম নেয় জনপ্রিয় গার্ল গ্রুপ ‘এক্সিড।’-ভ্যারাইটি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কে-পপকে-পপ গীতিকারকোরিয়ান পপলিড বিনোদনশিনসাডং টাইগার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT