চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শর্টকাট’-এ বড়লোক হতে শিমুলের যতো কাণ্ড!

নাটকে প্রথমবার মূল চরিত্রে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা শিমুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
শিমুলের হাস্যোজ্জ্বল ছবি, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

“একটা গল্প এসেছিল মাথায়। মনে হলো, আমি তো হিরো না, যতটুকু অভিনয় জানি এর মধ্য থেকে এই গল্প দিয়ে কিছু একটা করা যায় কিনা দেখি। এরপর বঙ্গ কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করি। তারা রাজি হয়। গল্পের চিত্রনাট্য রেডি করে এভাবে রিস্ক এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি।”

বলছিলেন শিমুল শর্মা, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। নিজের গল্প ও চিত্রনাট্যে সম্প্রতি তিনি অভিনয় করলেন ‘শর্টকাট’ নামে বঙ্গ অরিজিনালে। এটি পরিচালনা করেছেন মাজেদুল ইসলাম স্বাধীন।

শিমুল জানান, আগস্টে এর শুটিং হয়েছে ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন লোকেশনে। এতে আরও অভিনয় করেছেন লামিমা, ইশতিয়াক আহমেদ রোমেল, আবদুল্লাহ রানা প্রমুখ। শিমুল আরও জানান, এটি কমেডি ধাঁচের কনটেন্ট, ৩০ অক্টোবর বঙ্গতে মুক্তি পেতে পারে।

হতাশায় ডুবে থাকা একজন মধ্যবিত্ত তরুণের হুট করে ‘শর্টকাট’-এ বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন ও বিভিন্ন কার্যকলাপ নিয়ে এটি নির্মিত হয়েছে।

কাজল আরেফিন অমির সহকারী হিসেবে কাজ করতে করতে ব্যাচেলর পয়েন্টে অভিনয় করা শিমুলের। এই টিমের বাইরে শিমুলকে দেখা যেত না। গেল বছর অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’-এ একটি চরিত্র করেছিলেন তিনি। শর্টকাটের মাধ্যমে এই প্রথম শিমুল পুরোপুরি আলাদাভাবে মূল চরিত্রে অভিনয় করলেন।

শিমুল শর্মা চরিত্রে অভিনেতা, সিনেমার দৃশ্য, খনির ভিতরে. Channel i News - চ্যানেল আই নিউজ শিমুল বললেন, আগে যে কাজগুলো করেছি, সেখান দর্শকরা আমাকে ছোট ছোট চরিত্রে পেয়েছেন। কিন্তু পুরো গল্পজুড়ে একটানা অভিনয় করা অনেক বড় ব্যাপার, সেটা বুঝলাম। আমার জন্য এই অভিজ্ঞতা নতুন। প্রফেশনালি অনেক চাপ, বাধা বিপত্তি এবং চ্যালেঞ্জ নিয়ে শুটিং করেছি।

Reneta

যোগ করে শিমুল বলেন, আমার কিছু পছন্দের মানুষ, ভাই-বন্ধু রয়েছেন তাদের কাজগুলো সামনে করতে পারি। তবে যেসব কাজ করবো সেগুলো আমার সাথে উপযুক্ত হতে হবে। কারণ, আমি হিরো না, আবার ওতো বেশি অভিনয়ও জানি না। যতটুকু জানি এটা নিয়ে যদি কেউ কাজে লাগাতে চায়, চেষ্টা করবো। আর যারা আমার পরিচালনা দেখতে চান, হয়তো শিগগির তাদের জন্য একটা সুখবর নিয়ে আসবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আবদুল্লাহ রানাইশতিয়াক আহমেদ রোমেলনাটকপরিচালনাব্যাচেলর পয়েন্টলামিমালিড বিনোদনশিমুল শর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের বরিশাল বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

ফিফার স্বীকৃতিতে ৮ হাজার মাইল দূরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আফগান মেয়েরা

আগস্ট ৬, ২০২৬

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT