চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেস্তোরাঁ থেকে কোটি টাকার গাড়ি চুরি, বিপাকে শিল্পা শেঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার। তাদের জীবনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে। কখনও তদন্তকারী সংস্থার তলব, কখনও আবার মুম্বাইয়ে শিল্পা শেঠির রেস্তোরাঁর বাইরে ঘটে যাওয়া ঘটনা।

জানা গেছে, রবিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে প্রায় আশি লাখ রুপি মূল্যের একটি দামি গাড়ি চুরি হয়েছে তার রেস্তোরাঁর সামনে থেকে। যে গাড়িটি মুম্বাইয়ের ব্যবসায়ী রুহান খানের। আর তাতেই গাড়ির মালিক শিবাজি পার্ক থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে খবর, সম্প্রতি রুহান তার বন্ধুদের সঙ্গে শিল্পাদের রেস্তোরাঁয় গিয়েছিলেন। যেখানে তিনি তার বিএমডাব্লিউ জেড৪ মডেলের গাড়িটি ভ্যালেট পার্কিংয়ের জন্য রাখতে দিয়েছিলেন। সেখানকার কর্মীরা বেসমেন্টে গাড়িটি পার্ক করেন। গাড়িটি পার্ক করার সঙ্গে সঙ্গেই, প্রায় এক মিনিটের মধ্যে একটি কালো জিপে করে দু’জন লোক পার্কিং এলাকার বেসমেন্টে পৌঁছান।

পরবর্তীতে ভোর ৪টা নাগাদ রেস্তরা বন্ধ হওয়ার পর রুহান যখন বেসমেন্ট কর্মীদের গাড়ি নিয়ে আসতে বলেন, তখন তারা জানান গাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই তিনি বুঝতে পারেন গাড়িটি সেখান থেকে চুরি গিয়েছে। এই ঘটনার প্রতিটি মুহূর্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এরপরেই থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি।

রুহান খানের আইনজীবী আলি কাশিফ জানান, তিনি এই বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন। একইসঙ্গে নিরাপত্তার ত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন এবং নির্ধারিত সময়ের পর রেস্তোরাঁ খোলা রাখার জন্যও মামলা করবেন বলেও জানান।

এমনকি এই রেস্তোরাঁয় প্রকাশ্যে মদ পরিবেশন করাকে তিনি আইন লঙ্ঘন বলেও অভিহিত করেছেন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গ কোন মন্তব্য করেননি অভিনেত্রী শিল্পা শেঠি।- টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেস্তোরাঁশিল্পা শেঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT