চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পা-রাজ দম্পতির কারণে সর্বস্বান্ত এক ব্যবসায়ী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
বিনোদন
A A

বছর কয়েক আগে অশ্লীল ভিডিও তৈরি করা এবং সেটি বিক্রি করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। এবার আবারও বিপাকে পড়লেন এই তারকা দম্পতি। এক ব্যবসায়ীর থেকে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে।

প্রতারণার শিকার হওয়া ঐ ব্যক্তি মুম্বাইয়ের এক ব্যবসায়ী। লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসে ডিরেক্টর দীপক কোঠারির অভিযোগ অনুযায়ী, শিল্পা ও রাজের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট টিভি প্রাইভেট লিমিটেড তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। সেই অর্থই আত্মসাৎ করেছেন তারকা দম্পতি, এমনটাই অভিযোগ তার।

দীপকের দাবি অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি রাজ এবং শিল্পার ব্যবসায় ৬০ কোটি ৪৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। যখন তিনি এই ঋণ বিনিয়োগ করেছিলেন, তখন ওই কোম্পানির ৮৭ শতাংশ শেয়ার ছিল অভিনেত্রীর নামে। ১২% হারে তিনি ৭৫ কোটি টাকা ঋণ দিতে রাজি হয়ে গিয়েছিলেন।

নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ ফিরিয়ে দেওয়ার কথা হয়েছিল। তবে এই বিশাল পরিমাণ অর্থ একসঙ্গে বিনিয়োগ করা হয়নি। ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯৫ কোটি টাকা, ওই একই বছর সেপ্টেম্বর মাসে আরও কিছু টাকা দেওয়া হয়। ২০১৫ সাল থেকে ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে দেওয়া হয় ২৮.৫৪ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ৬০.৪৮ কোটি টাকা বিনিয়োগ করেন ওই ব্যক্তি।

এছাড়া স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ করা হয় ৩.১৯ লক্ষ টাকা। ওই টাকা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী, কিন্তু ওই বছরই তিনি ওই বছরই তিনি সংস্থার ডিরেক্টর পর থেকে ইস্তফা দিয়ে দেন।

পরবর্তীকালে জানা যায়, কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে। শুধু তাই নয়, কোম্পানির বিরুদ্ধে প্রায় ১.২৮ কোটি টাকার মামলা হয়। খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়েন দীপকবাবু। শিল্পা এবং রাজের থেকে বারবার অর্থ চেয়েও কোন লাভ হয়নি। সবশেষে অন্য কোনো পথ না পেয়ে তিনি তারকা দম্পতির বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হন।

Reneta

তবে ইতিমধ্যেই শিল্পা এবং রাজের আইনজীবী প্রশান্ত পাটেল সংবাদ মাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে জানিয়েছেন, এই অভিযোগের কোন ভিত্তি নেই। এটি একটি পুরনো লেনদেন, যেখানে কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে এবং দীর্ঘ আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ে। যে অর্থ বিনিয়োগ করা হয়েছিল সেটি সম্পূর্ণভাবে একটি ইকুইটি বিনিয়োগ, এর সঙ্গে ব্যক্তিগত বিনিয়োগের কোন সম্পর্ক নেই। -ফিল্মফেয়ার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজ কুন্দ্রাশিল্পা শেঠিশিল্পা-রাজ দম্পতি
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT