বিনোদন

নিজেকে শুধু পরীর যোগ্য মনে করেন সাদী!

সাদী নিজের ছবি তুলছেন, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদী নিজের মোবাইল দিয়ে ছবি তুলছেন, ক্যাজুয়াল পোশাক ও স্টাইলিশ লুক।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা পরীমণির জামিনদার গায়ক শেখ সাদীর প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। গান তো আছেই, সেই সঙ্গে তার ব্যক্তিগত জীবনেও উঁকি মারছেন অনেকে। অবশ্য গায়ক নিজেই সে সুযোগ করে দিচ্ছেন!

এই যেমন গত রাতেই নিজের মনের ইচ্ছা স্যোশাল মিডিয়ায় প্রকাশ করে সাদী বলেছেন, “আমি শুধু পরীর যোগ্য!

রবিবার রাতে সাদা পোশাকে নিজের তিনটি ছবি ফেসবুকে আপলোড করে ক্যাপশনে ইংরেজিতে সাদী লেখেন দুটি লাইন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমি আর মেয়েদের পছন্দ করি না। আমি শুধুই পরীর যোগ্য!’

এদিকে সাদীর পোস্টে নায়িকা পরীমণি কিন্তু মজা করতে ছাড়েননি। পোস্টে জানান দিয়েছেন তার উপস্থিতি। দরজার আড়াল থেকে উঁকি দেয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ‘ওহ!’

অন্যদিকে সাদীর এমন পোস্টে ভক্তরাও লিখেছেন নানা মন্তব্য। একজন লেখেন, তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে। আরেকজন লেখেন, গান হয়ে যাক একটা পরী নিয়ে, আমাদের পরীমণির সাথে।

এ বছরের সেরা ক্যাপশন বলে জানিয়েছেন খান মোহাম্মদ আলি নামের এক ভক্ত। অনেকে আবার তরুণ এ গায়ককে শুভ কামনা দিতে শুরু করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। সেসময় আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরীমণির সঙ্গেই ছিলেন সাদী। হয়েছেন তার জামিনদার। তারপরই মিডিয়ার চর্চায় পরিণত হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় এ গায়ক।

পরীমনির সঙ্গে প্রেমের গুঞ্জনে শেখ সাদী বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে আগেই পরিচয় ছিল। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। মাঝেমধ্যে দেখা ও কথাবার্তাও হয়; এটা নিয়ে বেশিকিছু বলার তো কিছু দেখি না।

বিষয়:নায়িকা পরীমনি শেখ সাদী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…