বিনোদন

বৃহস্পতিবার চ্যানেল আইয়ে সাইমন-শিলার ‘শেষ বাজি’

নাটকের দুই প্রধান চরিত্রের মধ্যে আলোচনা, পেছনে একজন মহিলা দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

বনজঙ্গলে নাটকের দৃশ্য, দুই পুরুষের মধ্যে আলোচনা, একজন মহিলা দর্শক পেছনে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। এবারও হচ্ছে না ব্যতিক্রম। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের চতুর্থ দিন থাকছে সাইমন-শিলা অভিনীত ‘শেষ বাজি’।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের চতুর্থ দিন (বৃহস্পতিবার) সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’-তে সাইমন সাদিক ও শিরিন শিলা ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে।

মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘শেষ বাজি’র কাহিনী। চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

বিষয়:চ্যানেল আই রাশেদ মামুন অপু শিলা শেষ বাজি সাইমন সাইমন সাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…