যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার ফুল চাষের অন্যতম পথিকৃত শের আলী সরদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ১২ ফেব্রুয়ারি বুধবার ভোর রাতে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন শের আলী সরদার।
তার হাত ধরে যশোর এলাকায় প্রথম বাণিজ্যিক ফুল চাষের সূচনা হয়। যা পরবর্তীকালে চ্যানেল আই এর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানেও একাধিকবার তুলে ধরা হয়েছে।









