ফুটবল

১৩ বছরে প্রথমবার খেলা দেখতে যাচ্ছেন সিটির মালিক

সিটির মালিক ১৩ বছরে প্রথমবার খেলা দেখতে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটির মালিক ১৩ বছরে প্রথমবার খেলা দেখতে আসছেন, তিনি হাসছেন এবং দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৩ বছর পর প্রথমবারের মত ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে তুরস্কে যাচ্ছেন ক্লাবটির মালিক সংযুক্ত আরব আমিরাতে ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। ২০০৮ সালে সিটিজেনদের মালিক হওয়ার পর স্বশরীরে দেখতে যাওয়া এটি তার দ্বিতীয় ম্যাচ হবে।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ৬৮তম ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি ও ইতালিয়ান লিগ সিরি আ’র ইন্টার মিলানের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির ১৪৩ বছরের ইতিহাসে ট্রেবল জয়ের ইতিহাস নেই। চ্যাম্পিয়ন্স লিগের ৬৮ বছরের ইতিহাসের কোথাও নেই ম্যানচেস্টার সিটির নাম। ২০১৬ সালে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর ইংলিশদের ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হিসেবে সেই সুযোগে এসেছে ক্লাবটির হাতে। সেই ইতিহাস স্বচোখে দেখতে চান স্কাই ব্লুজদের মালিক।

এরআগে, শেখ মনসুর ইতিহাদ স্টেডিয়ামে নিজের ক্লাবের প্রথম ম্যাচ দেখেছিলেন ২০১০ সালে। ওই ম্যাচে লিভারপুলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ম্যানসিটি। আজকের ম্যাচে জয় পেলে ট্রেবলের পাশাপাশি প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতবে ক্লাবটি।

বিষয়:আরব আমিরাত ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ তুরস্ক মনসুর ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…