চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার বিচার শুরু, পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, আদালত, বাংলাদেশ
A A
শেখ হাসিনার বিচার শুরু, পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আব্দুল আল মামুন এ আদেশ দিয়েছেন। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

২০২৪ সালের ডিসেম্বরে শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

Banglabid

পরে চলতি বছরের জানুয়ারিতে প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক। এরপর ২৫ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পে মোট ছয়টি প্লট বরাদ্দ দিয়েছে। সেখানে শেখ হাসিনাসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়।

২৮ আসামির মধ্যে শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রয়েছেন।

Reneta

এসব মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এপ্রিল মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনপ্লট দুর্নীতি মামলাবিচার শুরুশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT