রাজনীতি

শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু গ্রেফতার

Bangladeshi man in traditional attire smiling for the camera. Channel i News - চ্যানেল আই নিউজ

A man wearing a blue traditional outfit, smiling, in an indoor setting with a plain background. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে কৃষকলীগ নেত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ মে) রাজধানীর ঝিগাতলা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু গ্রেফতার

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টাসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বিষয়:গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…