চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার অর্জনগুলো অগ্নিসন্ত্রাসে ধ্বংসলীলায় পরিণত: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: যে অর্জনগুলো বাংলাদেশকে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে, শেখ হাসিনার এই অর্জনগুলো আজকে অগ্নিসন্ত্রাসের আক্রমণে ধ্বংস লীলায় পরিণত হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: আজ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মুল্যবোধ-জয় বাংলা আক্রান্ত, একাত্তরের মহাবিজয় আজ আক্রান্ত। জাতির অর্জন মেট্রারেল ধ্বংস লীলা, পুড়ে ছাই হয়ে গেছে। যে সেতুভবন- পদ্মাসেতু করেছে সেই সেতুভবন আক্রান্ত, দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে। পদ্মাসেতু মাওয়া প্রান্ত, জাজিরা প্রান্ত বারবার আগুন দেয়ার চক্রান্ত হয়েছে, স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে।

তিনি আরও বলেন: আমার দেশ ও অর্জন যখন আক্রান্ত হয় আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। মির্জা ফখরুল তাদের পক্ষে কথা বলে। এর মাধ্যমে প্রমাণ হয় তারা দেশের অর্জন চায় না, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে না।আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক বাহক বিটিভিকে পুড়ে ছাই করে দিয়েছে। মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে কথা বলে। আর কত ধ্বংস চান?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: কাজীপাড়া, মিরপুরে মেট্রারেল কিভাবে পুড়িয়ে দিয়েছে। নতুন যন্ত্রপাতি আনার পরও এক বছরের আগে ওই দুটি স্টেশন ঠিক হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। দেশের স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। দুর্যোগে শেখ হাসিনাই ঠিকানা।

তিনি আরও বলেন: বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। শেখ হাসিনার ডাকে আগুন সন্ত্রাস বিরুদ্ধে পাড়া মহল্লায় সতর্ক অবস্থান নেয়ার নির্দেশ।

Reneta

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT