বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেখতে চায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে।
উমামা ফাতেম বুধবার ২৭ নভেম্বর চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দোয়া ও সম্প্রীতি সমাবেশে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ভারত সংখ্যালঘু তত্ত্ব দেখানোর মাধ্যমে হিন্দু-মুসলিমদের বিবেধ করার চেষ্টা চালাচ্ছে। এ তত্ত্ব বাংলাদেশের মানুষ খায় না।
এসময় আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, সকল আইনশৃঙ্খলা বাহিনী নতুনভাবে সাজাতে হবে। তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্র হতে দিব না। কোনো ধর্মীয় লেবাসযুক্ত কাউকে সুযোগ দেয়া হবে না সে যে ধর্মেরই হোক। উগ্রবাদ মানেই জঙ্গি।
নুসরাত তাবাসসুম বলেন, ভারতের জনগণ আমাদের সাথে আছে। কিন্তু বিজেপি সরকার শেখ হাসিনার সাথে মিলে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।
আবদুল হান্নান মাসউদ বলেন, ইসকন মানে সনাতন নয়। সেটি মূলত জঙ্গি সংগঠন। ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা। বাংলাদেশে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না। ইসকন সনাতনীদের প্রতিনিধিত্ব করে না।








