পিলখানা হত্যাকা-ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই হত্যাযজ্ঞের সাথে বিশেষভাবে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ওই হত্যাকা-ে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরো বলেছেন, হত্যাযজ্ঞে ভারত জড়িত বলে কেবল অভিযোগ করলে হবে না, প্রমাণ দিতে হবে।






