চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে: রিজভী

সুমন রায় সুমন রায়
৫:৩৭ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৫
জনপদ, নরসিংদী
A A
শেখ হাসিনা গণতন্ত্রের অবস্থা নিয়ে রিজভীর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী এবং গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। এদিকে, জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের বক্তব্যের সাথে শেখ হাসিনার বক্তব্য মিলে যাচ্ছে।

বুধবার ২৯ অক্টোবর দুপুরে নরসিংদী হেরিটেজ রিসোর্টে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

রিজভী বলেন, হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন,  যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ, তারা বিএনপির সদস্য হতে পারবে না। তিনি আরও বলেন, সমাজবিরোধীরা যদি দলে যোগ দিতে না পারে তবে ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে চলে আসবে।

Banglabid

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

এসময় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য ফেরদৌস আহমেদ খোকন, আকরামুল হাসান মিন্টু, ইকবাল হাসান শ্যামল, রাশেদ ইকবাল খান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, আবু সালেহ্ চৌধুরী, হারুন-অর রশিদ প্রমুখ। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণতন্ত্ররুহুল কবির রিজভী বলেনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT