চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি সঠিক পথে দেশকে এগিয়ে নিচ্ছেন: হুইপ স্বপন 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২২
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন: বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের কারণে দুর্নীতি প্রচেষ্টার কল্পনাপ্রসূত অভিযোগের ভিত্তিতে বিশ্বব্যাংক বাঙালির প্রাণের পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। প্রাজ্ঞ, দৃঢ়চেতা, অকূতোভয় রাষ্ট্রনেতা শেখ হাসিনা তার মহৎ কর্ম, অভূতপূর্ব উন্নয়ন, মানবকল্যাণ, দূর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন, তিনি সঠিক পথে দেশকে এগিয়ে নিচ্ছেন।

তিনি আরও বলেন: ২০১৬ সালে বৈরী বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম স্বয়ং ঢাকায় এসে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ মডেল অনুসরণের জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছেন। সম্প্রতি বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার ঢাকায় এসে বলেছেন, উন্নয়নের মাধ্যমে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ। আইএমএফ মিশন এসে স্টাডি করে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তির প্রশংসা করেছেন। পৃথিবীর বিভিন্ন খ্যাতনামা সংস্থা ও স্টাডি গ্রুপ বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও অর্জনের প্রশংসা করে চলেছেন।

শনিবার কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Banglabid

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন: আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণকালে বাংলাদেশ ছিল বিশ্বের ৬০ তম অর্থনীতির দেশ, আজ ৪১ তম, আমাদের জিডিপি ছিল ৯১ বিলিয়ন ডলার আজ ৪৬৫ বিলিয়ন ডলার, মাথাপিছু আয় ছিল ৬৮৬ ডলার, আজ ২,৮২৪ ডলার, রপ্তানী ছিল ১৪.১ বিলিয়ন ডলার, আজ ৫০ বিলিয়ন ডলার, বাৎসরিক রেমিটেন্স ছিল ৭.৯ বিলিয়ন, আজ ২৪.৮ বিলিয়ন, জাতীয় বাজেট ছিল ৭৯,৬১৪ কোটি টাকা, আজ ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। আগে একটা ছোট্ট সেতু করতে দাতাদের পেছনে বছরের পর বছর ঘুরতে হত, আজ প্রিয়তমা বাংলাদেশ নিজের টাকায় প্রমত্তা পদ্মার ওপর সেতু নির্মাণের সক্ষমতা অর্জন করেছে। এই সকল মহৎ অর্জন সাধিত হয়েছে বিশ্বসেরা রাজনীতিবিদ, বাঙালির আপন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশনায়ককোচিত দক্ষ নেতৃত্ব এবং সকল জনগণের অন্তর্ভূক্তিমূলক অবদানের কারনে। অভিবাদন শেখ হাসিনা, এ’বিশ্ব বিস্ময়ে তাকিয়ে রয়, কৃতজ্ঞতা বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকের প্রতি।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল করিম মাদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুস সবুর, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেয়র মুজিবুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাইমুম সারোয়ার কমল এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, সালাউদ্দিন আহমেদ সিআইপি, মোস্তাক আহমেদ, জসিম উদ্দিন, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজা প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে বিদায়ী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা মাহমুদুল করিম মাদু সভাপতি এবং বিদায়ী যুগ্ম আহ্বায়ক এডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT