পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা হাদি হত্যার আসামিরা পলাতক, পলাতক আসামিদের কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই। তারা প্রত্যেকেই সাধারণ পলাতক আসামি হিসেবে বিবেচিত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনাসহ ভারতে থাকা অন্য আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন।







