চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে: নাহিদ

জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম
৭:৫৯ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, সুনামগঞ্জ
A A
বিরোধী নেতাদের সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে।

শুক্রবার ( ২৫ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের আলফাত স্কয়ারে পথসভায় এসব কথা বলেন তিনি।

এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Banglabid

সুনামগঞ্জকে নতুন করে গড়ে তুলবে উল্লেখ করে তিনি আরও বলেন, মুজিববাদ নানা ছলে-বলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, মুজিববাদ মানে- একদলীয় শামসব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।

এনসিপি’র যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় পথসভার শুরুতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা)।

এনসিপি’র মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা শুনতে পেরেছি, যারা এনসিপি করতে চায় তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন। তিনি আরও বলেন, সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। সরকার আসে-যায় কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে।

Reneta

এর আগে, কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন বলেন, পদযাত্রা থেকে অনুধাবন করতে পেরেছি- মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও মানুষের সমস্যা সমাধানই বর্তমান বাংলাদেশের রাজনীতি। এটাই আমাদের পদযাত্রার শিক্ষা।

তিনি আরও বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশের মতো আমরাও শোকাহত। এমনিতেই জুলাই মাস আমাদের জন্য শোকাবহ, গত বছর এই মাসে আমাদের হাজারো ভাই-বোনকে আমরা হারিয়েছি। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। সামনের যাতে এ ধরণের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমাদের এই ঘটনা (মাইলস্টোন) থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।

এদিকে, এনসিপির কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের প্রবেশমুখ মল্লিকপুরের আব্দুজ জহুর সেতুর মুখেও করা হয়েছে তোরণ। পদযাত্রাটি হবিগঞ্জ থেকে গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ এসে পৌঁছে।

পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নাগরিক পার্টিশেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে: নাহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু সংকট মোকাবেলা: মতাদর্শ নয়, প্রয়োজন স্থানীয়ভাবে জ্ঞান ও বিজ্ঞানের প্রয়োগ

পরবর্তী

নতুন অধ্যাদেশ: তফসিলের আগে সারা বছর ভোটার তালিকা হালনাগাদের বিধান

পরবর্তী
প্রধানমন্ত্রীর কার্যালয় লোগো, বাংলাদেশ সরকার. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন অধ্যাদেশ: তফসিলের আগে সারা বছর ভোটার তালিকা হালনাগাদের বিধান

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ১৬৪

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT