চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কোন ওষুধ খেয়েছিলেন ‘কাঁটা লাগা’র শেফালি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০২৫
বিনোদন
A A

অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত পুরো বলিউড। কেউ বিশ্বাসই করতে পারছেন না  মাত্র ৪২ বছর বয়সেই চলে গেলেন ‘কাঁটা লাগা’ গার্ল! প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। কিন্তু তার পর নানা সূত্র ধরে কানাঘুষো শোনা যায়, হৃদ্‌রোগ নয়, ‘অ্যান্টি-এজিং’ বা বার্ধক্য রোধক চিকিৎসা করাচ্ছিলেন তিনি। তার ফলেই এই আকস্মিক মৃত্যু।

বয়সের চাকা ঘোরানোর নানা রকমের ওষুধ নিয়মিত ব্যবহার করতেন অভিনেত্রী। কিন্তু সে দিন এক বিশেষ পদ্ধতিতে ওষুধ নিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটল এমনই জানালেন অভিনেত্রীর বান্ধবী পূজা ঘাই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা জানান, তিনিও এক কালে অভিনেত্রী ছিলেন। পেশা বদলালেও শেফালির সঙ্গে বন্ধুত্ব রয়ে গিয়েছে। দুবাই নিবাসী পূজা মুম্বাই ফিরেছেন বান্ধবীর মৃত্যুর খবর পেয়ে। তার কথায়, মৃত্যুর দিন ভিটামিন সি-ফোর ট্রিপ নিয়েছিলেন শেফালি।

সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেফালির ঘনিষ্ঠ বন্ধু পূজা ঘাই জানিয়েছেন, মৃত্যুর দিন শেফালি ভিটামিন সি আইভি ড্রিপ (ইন্ট্রাভেনাস ভিটামিন সি থেরাপি নামেও পরিচিত) খেয়েছিলেন। তবে আগেই বলেছি, ভিটামিন সি গ্রহণ করা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। আমরা সবাই ভিটামিন সি খেয়ে থাকি, তাই না? আমার মনে হয় কোভিডের পর মানুষ যতটা সম্ভব নিয়মিত ভিটামিন সি খেতে শুরু করেছে এবং ভিটামিন সি এমন একটি জিনিস যা আমিও গ্রহণ করি। সুতরাং এটা খুবই স্বাভাবিক একটি বিষয়।’

পূজা তার সাক্ষাৎকারে জানিয়েছেন, পুলিশ যখন তদন্তের জন্য শেফালির বাড়িতে পৌঁছেছিল, তখন তিনিও সেখানে ছিলেন। ‘আমি যখন সেখানে দাঁড়িয়ে ছিলাম, তখন পুলিশ সেই ব্যক্তিকে ডেকেছিল যিনি তাকে আইভি ড্রিপ দিয়েছিলেন। শেফালি ঠিক কী ওষুধ খেয়েছিলেন তা জানার জন্য ডাকা হয় এবং তারপর পুলিশ জানতে পেরেছিলেন যে তিনি আইভি ড্রিপ নিয়েছিলেন।’ তবে পূজা এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ভিটামিন সি আইভি ড্রিপস এবং অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট গ্রহণ করা বিনোদন দুনিয়ায় খুবই সাধারণ বিষয়।

কিন্তু কি এই আইভি ড্রিপ? ত্বকের ঔজ্বল্য ধরে রেখে শরীর সুস্থ রাখার জন্য অত্যাধুনিক উপায় আইভি বিউটি ড্রিপ। বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই থেরাপি। গত বছর জুন মাসে অর্জুন কাপুরের একটি ছবি সমাজ মাধ্যমে তুমুল আলোড়ন তোলে। অভিনেতাকে হাসপাতালে শুয়ে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। পরে জানা যায়, একটি ভিটামিন থেরাপি সেশনের ছবি শেয়ার করেছেন অর্জুন। যা আর কিছুই নয়, আইভি চ্যানেল ড্রিপ।

Reneta

শরীরের ভিটামিন, খনিজের ঘাটতি মেটাতে আইভি বা ইন্ট্রাভেনাস ড্রিপের মাধ্যমে সরাসরি শিরায় ঠেলে দেওয়া হয় তরল, পুষ্টি ও ওষুধ। রক্তপ্রবাহে তা মিশে যায় সহজে। এই একই কাজ শেফালি করেন। যেটি গত সাত থেকে আট বছর ধরে নিচ্ছিলেন তিনি। কিন্তু সেটাই কি প্রাণঘাতী হয়ে গেল তার জন্যে! উঠছে প্রশ্ন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীওষুধমৃত্যুশেফালি জারিওয়ালা
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT