চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় ‘শাজাম ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৩
বিনোদন
A A
শাজাম ২ সিনেমার চরিত্ররা ঢাকার বনজঙ্গলে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ সালে প্রথমবার সিনেমার পর্দায় এসে তাক লাগিয়ে দেন সুপারহিরো ‘শাজাম’। অদ্ভুত ক্ষমতাধর এই সুপারহিরোকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে দর্শক। বক্স অফিসে আশানুরূপ সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছে ‘শাজাম’। যার ফলে স্বাভাবিকভাবেই এর সিক্যুয়েলের জন্য অপেক্ষা ছিলো সবার।

সেই অপেক্ষার অবসান ঘটলো শুক্রবার (১৭ মার্চ)। এদিন পর্দায় মুক্তি পেল ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’! আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি।

আগের ছবির পরিচালক ডেভিড এফ. স্যান্ডবার্গ এবারও ছিলেন পরিচালনার দায়িত্বে। পরিবর্তন আসেনি অভিনয়শিল্পীদের তালিকায়ও। জ্যাচারি লেভি, অ্যাশার এ্যাঞ্জেল, জ্যাক ডিলান গ্রেজার, হেলেন মিরেন, রস বাটলারসহ আগের ছবির প্রায় সবাই থাকছেন এ ছবিতে।

Banglabid

কমিকবুক পড়ুয়াদের কাছে অনেক প্রিয় একটি চরিত্র ডিসি কমিকসের শাজাম। বিশ্বজুড়ে অগণিত পাঠকের কাঙ্খিত এই সুপারহিরো যখন সিনেমার পর্দায় আসলো তখন দারুণ কৌতুহল তৈরি হয়। কেবল শাজাম নয়, এর প্রধান ভিলেনগুলোও কমিকবুক জগতে দারুণ জনপ্রিয়। যার মধ্যে ডক্টর সিভানার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য।

পরিচালক জানিয়েছেন, আগের ছবির গল্পের ধারাবাহিকতায় এ ছবির গল্প এগিয়ে যাবে। তবে ছবির নির্মাণশৈলীতে অনেক নতুনত্ব যোগ হয়েছে, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রথম ছবির তুলনায় এ ছবিটি দর্শকরা আরও ভালোভাবে গ্রহণ করবেন বলে মনে করেন পরিচালক। এর কিছুটা আভাস পাওয়া গেছে ছবির ট্রেলার প্রকাশের পর। ট্রেলার যেভাবে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে তাতে নির্মাতারা আশাবাদী হতেই পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রসলিড বিনোদনশাজামসিনেমাসুপারহিরোস্টার সিনেপ্লেক্সহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে ‘আইস্ক্রিন’-এ যুক্ত হলেন সাকিব

পরবর্তী

উষ্ণতা ছড়ানো লুকের রহস্য জানালেন নিপুণ!

পরবর্তী
নিপুণের উষ্ণতা ছড়ানো লুকের ছবি, সুন্দর পোশাক ও স্টাইলিশ হেয়ারস্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

উষ্ণতা ছড়ানো লুকের রহস্য জানালেন নিপুণ!

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বইয়ের সামনে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৬৮

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT