বিনোদন

শাহরুখকে দেখে চমকে উঠলেন হলিউড নায়িকা শ্যারন স্টোন!

শ্যারন স্টোন ও শাহরুখ খান এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্যারন স্টোন ও শাহরুখ খান এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে, যেখানে তারা হাসি ও আলাপচারিতা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ খানকে দেখে হলিউড তারকা শ্যারন স্টোন চমকে উঠলেন। তার অভিব্যক্তি ছিল দেখার মতো! সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সৌদি আরবে ‘ডাংকি’-র শুটিং শেষ করে শাহরুখ গিয়েছেন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে। শুক্রবার শাহরুখের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ পাশে শুনে একেবারে চমকে উঠেছেন শ্যারন স্টোন। তার সেই চমকে ওঠা চেহারা ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে দর্শকাশনে থাকা সকলের পরিচয় করিয়ে দেন ফেস্টিভ্যালের সঞ্চালক। তার আগে শ্যারন বুঝতেই পারেননি তিনি বলিউড সুপারস্টারের পাশে বসে আছেন। পরিচয় জানতে পেরে চমকে ওঠেন অভিনেত্রী। বলে ওঠেন ‘ওহ মাই গড’। শ্যারনের এই অবস্থা দেখে একটু ঝুঁকে অভিনেত্রীর গালে চুমু খান শাহরুখ।

শাহরুখ ছাড়াও বলিউড থেকে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন এআর রহমান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর ও সাইফ আলি খান।

শাহরুখ-কাজলের সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছিল এই চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্ম। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে শাহরুখকে বিশেষ সম্মান দিয়ে পুরস্কৃতও করা হয়।

বিষয়:রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল শাহরুখ খান শ্যারন স্টোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…