চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজার প্রতি সংহতি জানিয়ে নববর্ষের আতশবাজি নিষিদ্ধ করেছে শারজাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষদের সাথে সংহতি প্রকাশের জন্য এই বছর নববর্ষের আতশবাজি নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। যারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বুধবার ২৭ ডিসেম্বর টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যম এই নিষেধাজ্ঞা জারি করে শারজাহ পুলিশ।

মধ্যপ্রাচ্যের যে অল্প কয়েকটি দেশের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, সেই তালিকায় সংযুক্ত আরব আমিরাতও আছে। তারপরও গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্য এ বছর নববর্ষের সন্ধ্যায় আতশবাজি ও অন্যান্য অনুষ্ঠান নিষিদ্ধ করেছে দেশটির শারজাহ কর্তৃপক্ষ। ফেসবুকে দেওয়া পোস্টে শারজাহ পুলিশ বলেছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পোস্টে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ‘গাজা উপত্যকায় আমাদের ভাইবোনদের প্রতি সংহতি এবং মানবিক সহযোগিতার আন্তরিক প্রকাশ।’

আবুধাবি এবং দুবাইয়ের পরে আয়তন ও জনসংখ্যায় সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বৃহত্তম আমিরাত হলো শারজাহ। মধ্যপ্রাচ্যের এই দেশটির সাতটি আমিরাত বা অঞ্চল আছে।

সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। আমিরাতের এই পদক্ষেপ ইসরায়েলের সাথে ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সম্পর্ক গড়ে তোলার পথ প্রশস্ত করেছিল।

উপসাগরীয় অঞ্চলের এই দেশটি হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর বার বার মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলার নিন্দা জানিয়ে আসছে দেশটি।

Reneta

তবে ৭ অক্টোবর ইসরায়েলে হামলার জন্য হামাসেরও নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটি। দুই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ২১ হাজার ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু।

হামাসকে ধ্বংস করা পর্যন্ত যুদ্ধ চলবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা দিয়েছেন। ফলে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের সেনাপ্রধান বলেছেন, হামাসের সাথে যুদ্ধ ‘‘আরও অনেক মাস’’ স্থায়ী হবে। কারণ ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় হামলা বাড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতইংরেজি নববর্ষইসরায়েল-হামাস সংঘর্ষগাজাফিলিস্তিন-ইসরায়েলশারজাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT