ক্রিকেট

সুপার এইটের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় বাংলাদেশের শরফুদ্দৌলা

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬

সুপার এইটের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় বাংলাদেশের শরফুদ্দৌলা
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেষ হল ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। শনিবার পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সুপার এইট রাউন্ড। এর মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো পরিচালনার জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। দায়িত্বে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতও।

সুপার এইটের জন্য এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্স ও আইসিসি এমার্জিং আম্পায়ার্স গ্রুপ থেকে মোট ১৬ জন আম্পায়ার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারিজের চার সদস্য দায়িত্ব পালন করবেন।

২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা ম্যাচে মাঠে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ ও কুমার ধর্মসেনা।

এক নজরে সুপার এইটের ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগল শ্রীনাথ।
আম্পায়ারদের তালিকা: রডনি টাকার, পল রাইফেল, আল্লাহউদ্দিন পালেকার, স্যাম নোগাজস্কি, নীতিন মেনন, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, আসিফ ইয়াকুব, রিচার্ড কেটলবরো, ক্রিস গ্যাফানি, অ্যালেক্স রাফ, ক্রিস ব্রাউন, রিচার্ড ইলিংওয়ার্থ, জয়ারামন মাদানাগোপাল, শরফুদ্দৌলা ইবনে শহীদ ও কুমার ধর্মসেনা।

বিষয়:আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ ভারত শরফুদ্দৌলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…