গল টেস্টে চালকের আসনে ছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমে সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৯৫ রানের সংগ্রহ গড়েছিল টাইগাররা। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে প্রতিরোধ গড়েছিল শান্তর দল। ১০ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে শান্তর আরও একটি সেঞ্চুরিতে স্বাগতিকদের ২৯৬ রানের লক্ষ্য দিয়েছিল। লঙ্কানদের ৩২ ওভার ব্যাট করার পরই শেষ হয় খেলা। এই সময়ে ৪ উইকেটের বেশি তুলতে পারেননি তাইজুল-নাঈমরা। তাতে ড্র দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পা রাখল বাংলাদেশ। গল টেস্টের খুঁটিনাটি জেনে নিন লাইভ ব্লগে…..
১৮.০১
নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরি, মুশফিকুর রহিমের ১৬৩ রানের ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দারুণ করেছিল বাংলাদেশ। তবে ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটা রাঙানো হয়নি টাইগারদের। ম্যাচজুড়ে দাপট দেখিয়ে এগিয়ে থাকলেও ফলাফল ছাড়াই শেষ হয়েছে ম্যাচ। ড্র মেনে নিয়েই ২০২৫-২৭ চক্রে প্রবেশ করল বাংলাদেশ।
শান্তর জোড়া শতকের দিনে ড্রয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের
১৭.৫৫
সংক্ষিপ্ত স্কোর: ম্যাচ ড্র
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৯৫/১০ (১৫৩.৪)
মুশফিকুর রহিম-১৬৩ (৩৫০), নাজমুল হোসেন শান্ত-১৪৮ (২৭৯), লিটন-৯০ (১২৩)
আসিথা ফের্নান্দো-৪/৮৬, মিলান রত্নায়েকে-৩/৩৯, থারিন্দু রত্নায়েকে-৩/১৯৬
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৮৫/১০ (১৩১.২)
পাথুম নিশাঙ্কা-১৮৭ (২৫৬), কামিন্দু মেন্ডিস-৮৭ (১৪৮) দিনেশ চান্দিমাল-৫৪ (১১৯)
নাঈম-৫/১২১, হাসান-৩/৭৪, তাইজুল-১/১৫৬
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৮৫/৬ (ইনিংস ঘোষণা)
শান্ত- ১২৫*, সাদমান ৭৬, মুশফিক ৪৯, মুমিনুল ১৪,
থারিন্দু রত্নায়েকে-১০২/৩, মিলান রত্নায়েকে-১/২৬, প্রবাথ জয়সুরিয়া-১/৯২
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৭২/৪ (৩২)
পাথুম নিশাঙ্কা-২৪ (২৫), কামিন্দু মেন্ডিস-১২ (৩৫), ধনাঞ্জয়া ডি সিলভা-১২ (৩০)
তাইজুল-৩/২৩, নাঈম-১/২৯
১৭.৪৭
ক্যাচ ছাড়লেন মুশফিক
খেলা বাকি আর ৮ ওভার। এমন সময়ে ক্যাচ ছেড়ে দিলেন মুশফিকুর রহিম। তাইজুলের বলে এগিয়ে এসে খেলেছিলেন কামিন্দু মেন্ডিস, মিড অফে দাঁড়ানো মুশফিক বাঁ দিকে ঝাপিয়ে পড়েও ক্যাচটা নিতে পারেননি।
১৭.২৪
চান্দিমালকে ফেরালেন তাইজুল
দিনেশ চান্দিমালকে নিজের তৃতীয় শিকার বানালেন তাইজুল। টাইগার স্পিনারের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন ৪৪ বলে ৬ রান করে। ২৩.১ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৪৮/৪। খেলার বাকি এখনও ১৩.৫ ওভার। জিততে আরও ৬ উইকেট তুলতে হবে বাংলাদেশের।
১৭.০৮
বিদায়ী ইনিংস খেলে ফিরলেন ম্যাথুজ
টেস্টে নিজের সবশেষ ইনিংস খেলে ফেললেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। লঙ্কান কিংবদন্তিকে ফেরালেন তাইজুল ইসলাম। ৪৫ বলে ৮ রান করে ক্যাচ দেন সিলি পয়েন্টে থাকা মুমিনুলের হাতে।
১৬.৫১
৭ ওভারে ৯ রান
বিরতির পর ৭ ওভারে কেবল ৯ রান নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলাররা লঙ্কান ব্যাটাদের বিপদে ফেলতে পারেননি। ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ৪১।
১৬.১৪
চা বিরতি
দ্বিতীয় ইনিংসে নেমে লঙ্কানদের ৮ ওভার ব্যাটের পর এল চা বিরতির ঘোষণা। ৩৪ রানে ২ উইকেট নেই স্বাগতিকদের। শেষ সেশনে জয়ের জন্য তাদের ২৬২ রান দরকার, বাংলাদেশের ৮ উইকেট
১৬.১৪
দুই ওভারে দুই উইকেট নেই শ্রীলঙ্কার
আগের ওভারে তাইজুল পেয়েছিলেন প্রথম উইকেট। পরেরটির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। নাঈম হাসান ফিরিয়েছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কাকে। শর্ট মিডউইকেটে দাঁড়ানো শান্তর হাতে ক্যাচ তুলে ২৫ বলে ২৪ রান করে ফিরেছেন। ৭ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৪ রান। বাকি ৮ উইকেট নেয়ার জন্য বাংলাদেশে হাতে এখনও আছে ৩০ ওভার।
১৬.০২
উদারাকে ফেরালেন তাইজুল
অভিষিক্ত লাহিরু উদারাকে ফিরিয়ে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল ইসলাম। ১৩ বলে ৯ রান করে ফিরে গেছেন। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩২ রান।
১৫.৫০
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কাকে ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৯৫/১০ (১৫৩.৪)
মুশফিকুর রহিম-১৬৩ (৩৫০), নাজমুল হোসেন শান্ত-১৪৮ (২৭৯), লিটন-৯০ (১২৩)
আসিথা ফের্নান্দো-৪/৮৬, মিলান রত্নায়েকে-৩/৩৯, থারিন্দু রত্নায়েকে-৩/১৯৬
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৮৫/১০ (১৩১.২)
পাথুম নিশাঙ্কা-১৮৭ (২৫৬), কামিন্দু মেন্ডিস-৮৭ (১৪৮) দিনেশ চান্দিমাল-৫৪ (১১৯)
নাঈম-৫/১২১, হাসান-৩/৭৪, তাইজুল-১/১৫৬
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৮৫/৬ (ইনিংস ঘোষণা)
শান্ত- ১২৫*, সাদমান ৭৬, মুশফিক ৪৯, মুমিনুল ১৪,
থারিন্দু রত্নায়েকে-১০২/৩, মিলান রত্নায়েকে-১/২৬, প্রবাথ জয়সুরিয়া-১/৯২
১৫.৪৭
২০২৩ সালের এই জুনেই মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দুবছর পর গলে শ্রীলঙ্কার বিপক্ষে সেই স্মৃতির পূনরাবৃত্তি করলেন বাংলাদেশ অধিনায়ক।
১৫.৩২
শ্রীলঙ্কাকে ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
শান্তর সেঞ্চুরির পর আরও দুই ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। ৮৭ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ২৮৫ রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলেন অধিনায়ক শান্ত। ১৯৯ বলে ১২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নাজমুল। অন্য প্রান্তে ২৩ বলে ৭ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান। দুই ইনিংস মিলিয়ে ২৯৫ রানের লিড নিয়েছে লাল-সবুজ দল। জয়ের জন্য টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৯৬ রান করতে হবে শ্রীলঙ্কাকে। গল টেস্টের শেষ দিনের খেলা বাকি ৩৭ ওভার।
১৫.১৮
জোড়া সেঞ্চুরি শান্তর
এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মাত্র দুই ক্রিকেটার-মুমিনুল হকের পর নাজমুল হোসেন শান্ত। তবে এই কীর্তি এবার দ্বিতীয়বার গড়লেন টাইগার অধিনায়ক। গল টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ম্যাজিক ফিগারের দেখা। টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার শান্ত।
১৯০ বলে ৯টি চারের মারে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন তিনি।
১৫.০০
টিকে থাকতে পারলেন না জাকের
থারিন্দুর লেগ স্টাম্পের বাইরে করা হাওয়ায় ভাসানো বলে ভারসাম্য হারিয়ে স্টাম্পড হয়েছেন জাকের। তার ব্যাট থেকে এসেছে কেবল ২ রান। ৭৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৪৯। লিড ২৫৯ রানের।
১৪.৫০
বৃষ্টির পর নেমেই ফিরলেন লিটন
লম্বা বিরতির পর খেলা শুরু হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন দাস। কেবল ৫ বল খেলতে পেরেছেন তিনি, আউট হয়েছেন ৩ রান করে। থারিন্দু রত্নায়েকের করা বল লেগ সাইডে পড়ে দারুণ বাঁক নিয়ে স্টাম্পে আঘাত হেনেছে। ক্রিজে নতুন ব্যাটার জাকের আলি। শান্ত ৯২ রানে অপরাজিত।
১৩.১০
গলে আবারও বৃষ্টি
লাঞ্চের আগ মুহূর্তে বৃষ্টি শেষে উঠেছিল রোদ, সরানোর হয়েছিল ত্রিপল। কোনো ওভার না কেটেই লাঞ্চের বিরতি দেন আম্পায়াররা। কিন্তু লাঞ্চ শেষ করে ফেরার আগে আবারও বৃষ্টির বাগড়া। এবার অবশ্য তুমুল বৃষ্টি হচ্ছে, খেলা শুরু হতে লম্বা সময় অপেক্ষা করতে হবে।

১২.২০
বৃষ্টির পর চলছে মধ্যাহ্ন বিরতি
৪৯ রানে মুশফিক রান আউট হওয়ার পর বৃষ্টি নামায় বন্ধ ছিল খেলা। কিছু সময় পর বৃষ্টি শেষ হলেও খেলা আর পুনরায় শুরু হয়নি। এরই মধ্যে মধ্যাহ্ন বিরতি দিয়েছেন আম্পায়াররা। ৭৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৩৭। শান্ত অপরাজিত আছেন ৮৯ রানে। বাংলাদেশের লিড ২৪৭।
১১.৪০
৪৯ রানে আউট মুশফিক, খেলা বন্ধ বৃষ্টিতে
প্রবাথ জয়াসুরিয়ার করা বল মিড অনে ঠেলে দিয়ে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন মুশফিক। থারিন্দু রত্নায়েকের ডিরেক্ট থ্রোতে আউট হয়েছেন তিনি। এক রানের জন্য ফিফটি পাওয়া হয়নি তার। মুশফিকের মাঠ ছাড়ার আগেই নামে বৃষ্টি। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ। ৭৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৩৭। শান্ত অপরাজিত আছেন ৮৯ রানে। বাংলাদেশের লিড ২৪৭।
১১.১৪
শান্ত-মুশফিকের জুটিতে ১০০
প্রথম ইনিংসে ২৬৪ রানের জুটি উপহার দেয়া শান্ত ও মুশফিক এবার গড়েছেন ১০০ রানের জুটি। পঞ্চাশে পথে এগিয়ে যাচ্ছেন মুশফিক, ম্যাচে আরেকটি সেঞ্চুরির পথে শান্ত। ৭২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২২৮। ৯১ বলে চারটি চারে ৪৬ রানে খেলছেন মুশফিক। ১৫৫ বলে নয় চারে ৮৩ রানে ব্যাট করছেন শান্ত।
১০.৪৬
২০০ ছাড়াল বাংলাদেশের লিড
১৮৭ রানের লিড নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম এখন পর্যন্ত যোগ করেছেন আরও ১৯ রান। তাতে ৬৫ ওভার শেষে ৩ উইকেটে লাল-সবুজদের সংগ্রহ ২০১ রান। শান্তর ব্যাট থেকে এসেছে ৬৯ এবং ৩৩ রান করে ক্রিজে আছেন মুশফিক।
১০.৩০
পঞ্চম দিনের মহারণ শুরু
২৩.১৫
চতুর্থ দিনের মহাযজ্ঞ শেষ
২৩.১৪
লাগাম টাইগারদের হাতেও আছে। তবে ম্যাচে জেতার কথাই কেবল ভাবছেন কামিন্দু মেন্ডিস। সেই অনুযায়ী পরিকল্পনাও সাজিয়েছেন।
২২.৪৭
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ফলাফল যেকোনো কিছুই হতে পারে। ড্রয়ের সম্ভাবনাও প্রবল গল টেস্টে। চতুর্থদিনের খেলা শেষে ১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ, হাতে ৭ উইকেট। পঞ্চম ও শেষদিনের লড়াই হতে পারে বোলারদের মাঝে। কোন দলের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দিতে পারলেই ফলাফল আসতে পারে জয়-পরাজয়ের। বাংলাদেশ স্পিনার নাঈম হাসান সেই সুযোগটা বাংলাদেশের পক্ষেই দেখছেন।
২২.০৩
১২১ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়েছেন টাইগার অফস্পিনার। ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট শিকার করে বেশ খুশি নাঈম। জানালেন সাফল্যের রহস্য।
১৮.১৮
সাদমান ইসলামের ৭৬ রানের পর নাজমুল হোসেন শান্তর অপরাজিত ফিফটিতে ১৮৭ রানের লিড নিয়ে দিনশেষ করেছে টিম টাইগার্স, হাতে ৭ উইকেট। গলে পঞ্চম তথা শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা।
নাঈমের ৫, সাদমান-শান্তর ফিফটি, গলে শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা
১৮.১৩
সংক্ষিপ্ত স্কোর: চতুর্থ দিনের খেলা শেষে ১৮৭ রানের লিড বাংলাদেশের
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৯৫/১০ (১৫৩.৪)
মুশফিকুর রহিম-১৬৩ (৩৫০), নাজমুল হোসেন শান্ত-১৪৮ (২৭৯), লিটন-৯০ (১২৩)
আসিথা ফের্নান্দো-৪/৮৬, মিলান রত্নায়েকে-৩/৩৯, থারিন্দু রত্নায়েকে-৩/১৯৬
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৮৫/১০ (১৩১.২)
পাথুম নিশাঙ্কা-১৮৭ (২৫৬), কামিন্দু মেন্ডিস-৮৭ (১৪৮) দিনেশ চান্দিমাল-৫৪ (১১৯)
নাঈম-৫/১২১, হাসান-৩/৭৪, তাইজুল-১/১৫৬
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৭৭/৩
সাদমান-৭৬ (১২৬), শান্ত-৫৬* (১১৩), মুশফিক-২২*(৪৩)
মিলান রত্নায়েকে-১/১৩, প্রবাথ জয়সুরিয়া-১/৪৮, থারিন্দু রত্নায়েকে-১/৫১
১৮.০৪
শান্তর ফিফটি
প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও দারুণ করছেন টাইগার অধিনায়ক। পূর্ণ করেছেন ক্যারিয়ারে ষষ্ঠ ফিফটি। ১০৬ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে রয়েছে ৫টি চারের মার।
১৭.৩০
বাংলাদেশের লিড ১৫০ পেরিয়ে
১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ৪৮ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১৪২ রান তুলেছে বাংলাদেশ। তাতে লিড দাঁড়িয়েছে ১৫২ রানে।
১৭.১২
সাদমান ফিরলেন ৭৬ রান করে
১২৮ রানে এসে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। মিলান রত্নায়েকের বল সরাসরি হিট করে সাদমানে প্যাডে। লঙ্কানদের লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ৭ চারে ১২৬ বলে ৭৬ রান করেন সাদমান।
১৬.১০
১০০ ছাড়াল বাংলাদেশের লিড
নিজের ফিফটির পর রানের চাকা সচল রেখেছেন সাদমান, অন্য প্রান্ত থেকে সাবলীল ব্যাটিং করছেন শান্ত। দুই বাঁহাতি ব্যাটারের দৃঢ়তায় একশ ছাড়াল বাংলাদেশের লিড। ৫৪ রানে ব্যাট করছেন সাদমান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান্ত ব্যাট করছেন ১৮ রানে। ২৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯১। লিড এখন ১০১ রান।
১৫.৫৯
সাদমানের ফিফটিতে বাড়ছে লিড
থারিন্দু রত্নায়েকের করা ২৪তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ফিফটি তুলে নিলেন সাদমান ইসলাম। এটি তার টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ফিফটি। ৭১ বলে ৬টি চারে ফিফটি হাঁকালেন বাঁহাতি এই ব্যাটার। তাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১৮ রানের জুটি হয়েছে সাদমানের।
২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট ৭৫ রান, লাল-সবুজদের লিড ৮৫।
১৫.৩০
টিকে থাকতে পারলেন না মুমিনুলও
ক্রিজে নামার পর থেকেই বেশ অস্বস্তিতে ছিলেন মুমিনুল হক। শেষপর্যন্ত ৪০ বলে ১৪ রান আউট হয়ে ফিরেছেন তিনি। থারিন্দু রত্নায়েকে রত্নায়েকের বলে সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন তিনি। তার আউটে সাদমানের সঙ্গে ৩৬ রানের জুটি ভাঙল।
২০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬০, তাতে ৭০ রানের লিড পেয়েছে টিম টাইগার্স।
১৪.৪০
আবারও হতাশ করলেন বিজয়
প্রথম ইনিংসে শূন্য রানে আউটের পর দ্বিতীয় ইনিংসে ২০ বলে ৪ রান করে আউট হলেন এনামুল হক বিজয়। দুই ইনিংস মিলিয়ে হতাশই করলেন এ ব্যাটার। প্রবাত জয়াসুরিয়ার করা অফ স্টাম্পের বাইরের বলটি খোঁচা মেরে আউট হলেন তিনি। তিনে নেমেছেন মুমিনুল হক। সাদমান অন্য প্রান্তে ২৭ বলে ১৯ রানে অপরাজিত। বাংলাদেশের লিড ৩৮ রান।
১৩.৫৭
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৮৫/১০ (১৩১.২)
পাথুম নিশাঙ্কা-১৮৭ (২৫৬), কামিন্দু মেন্ডিস-৮৭ (১৪৮) দিনেশ চান্দিমাল-৫৪ (১১৯)
নাঈম-৫/১২১, হাসান-৩/৭৪, তাইজুল-১/১৫৬
১৩.৫৬
নাঈমের ৫ উইকেট, শ্রীলঙ্কা অলআউট
শ্রীলঙ্কাকে ৪৮৫ অলআউট করে প্রথম ইনিংস থেকে ১০ রানের লিড তুলেছে বাংলাদেশ। অফ স্পিনার নাঈম হাসান তুলে নিয়েছেন পাঁচ উইকেট। শ্রীলঙ্কার শেষ উইকেট আসিথা ফের্নান্দোকে বোল্ড করে ক্যারিয়ারের ১৩তম টেস্ট খেলতে নামা নাঈম চতুর্থবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেটের দেখা পান।
১৩.৩৪
আবারও নাঈম, এবার শিকার থারিন্দু
মধ্যাহ্ন বিরতির পর ঝড় তুলেছেন টাইগার বোলাররা। প্রথমে মিলান রত্নায়েকেকে পেসার হাসান মাহমুদ বোল্ড করেন, পরপরই নাঈম হাসান কামিন্দু মেন্ডিসকে উইকেটের পেছনে লিটনের গ্লাভসে নেন। সেই রেশ কাটতে না কাটতেই থারিন্দু রত্নায়েকেকেও বোল্ড করে দেন টাইগার অফস্পিনার নাঈম। শ্রীলঙ্কা ৪৭৫/৯, আসিথা ফের্নান্দো শূন্য রানে ও প্রবাথ জয়াসুরিয়া ৫ রানে ক্রিজে আছেন। স্বাগতিকরা প্রথম ইনিংসে এখনও পিছিয়ে ২০ রানে।
১৩.৩১
মেন্ডিসকে সেঞ্চুরি বঞ্চিত করলেন নাঈম
মধ্যাহ্ন বিরতির পর ফিরেই মিলান রত্নায়েকেকে পেসার হাসান মাহমুদ বোল্ড করে দেন। খানিক পর বড় বিপদ কাটিয়ে দেন নাঈম হাসান। ৮৭ রানে থাকা কামিন্দু মেন্ডিসকে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি করেন। শ্রীলঙ্কা ৪৭১/৮, থারিন্দু রত্নায়েকে শূন্য রানে ও প্রবাথ জয়াসুরিয়া ১ রানে ক্রিজে আছেন। স্বাগতিকরা প্রথম ইনিংসে এখনও পিছিয়ে ২৪ রানে।
১৩.২৬
রত্নায়েকেকে ফেরালেন হাসান
মধ্যাহ্ন বিরতির পরপরই আঘাত হেনেছে বাংলাদেশ। মিলান রত্নায়েকেকে বোল্ড করেছেন পেসার হাসান মাহমুদ। শ্রীলঙ্কা ৪৭০/৭, কামিন্দু মেন্ডিস ৮৭ ও থারিন্দু রত্নায়েকে শূন্য রানে ক্রিজে আছেন। স্বাগতিকরা প্রথম ইনিংসে এখনও পিছিয়ে ২৫ রানে।
১২.৩৬
৩০ রান পিছিয়ে মধ্যাহ্ন বিরতিতে শ্রীলঙ্কা
সপ্তম উইকেটে কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি গড়েছেন। কামিন্দু ১৩৯ বলে ৮৩ এবং রত্নায়েকে ৭৬ বলে ৩৮ রানে অপরাজিত আছেন। তাতে ৪ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে কেবল ৩০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরিতিতে যাওয়ার সময় শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৪৬৫।
১২.০৭
কামিন্দু-মিলানের জুটিতে পঞ্চাশ
জীবন পেয়ে কামিন্দু মেন্ডিসের সঙ্গে জুটি গড়েছেন মিলান। ৮৮ বলে পঞ্চাশ ছুঁয়েছে দুই বাঁহাতি ব্যাটারের জুটি। মিলান-কামিন্দুর জুটিতে লিডের আশা ক্রমেই ফিকে হচ্ছে বাংলাদেশের। এক প্রান্ত আগলে রেখে ১২১ বলে ৭৫ রান করে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন কামিন্দু। আরেক প্রান্তে ৫২ বলে ১৭ রান করে কামিন্দুকে দারুণভাবেই সঙ্গ দিয়ে চলেছেন মিলান। ১১৭ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৪৩৬। বাংলাদেশ এখন কেবল ৫৯ রানে এগিয়ে।
১১.২২
৪০০ পেরিয়ে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা
এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল এই বাঁহাতি ব্যাটারের ফিফটিতে ভর করে স্বাগতিকরা ৪০০ পেরিয়ে এগিয়ে চলেছে। লিড পেতে হলে দ্রুতই ফেরাতে হবে ৯৬ বলে ৫৭ করা কামিন্দুকে। অন্যপ্রান্তে থাকা মিলানের ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৬ রান। ১০৭ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৪০৩।
১১.১০
কামিন্দুর ফিফটি
ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পেলেন কামিন্দু মেন্ডিস। বাহাতি এই ব্যাটারের পাঁচটি সেঞ্চুরিও আছে। ৮৬ বলে ৪টি চারের মারে ৫০ রান করেছেন তিনি। কামিন্দুকে সঙ্গ দেয়া মিলানের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ৫ রান। ১০৫ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৩৯৫।
১১.০১
এবার কুশলকে ফেরালেন হাসান
১০১তম ওভারে হাসানের শেষ বলটি লেগ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাচ্ছিল। কুশল চাইলে বলটি ছাড়তেও পারতেন। কিন্তু সেই বলটি খেলতে গিয়ে ঠিকমতো লাগাতে পারেননি তিনি। বল তার ব্যাটের কানা ছুঁয়ে বেরিয়ে যাওয়ার পথে দারুণ এক ডাইভে ক্যাচ নেন উইকেটরক্ষক লিটন। ১৭ বলে ৫ রান করে ফিরেছেন কুশল। আটে নেমেছেন মিলান রত্নায়েকে। অন্য প্রান্তে ৪৬ রানে অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস। ১০১ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৩৮৬।
১০.৪১
দিনের শুরুতে ধনঞ্জয়াকে ফেরালেন নাঈম
চতুর্থ দিন সকালের সেশনে স্পিনার নাঈমকে দিয়ে বোলিং শুরু করিয়েছিলেন অধিনায়ক শান্ত। পরের ওভারে অন্য প্রান্ত থেকে আসেন পেসার হাসান মাহমুদ। তবে দিনের শুরুতে লাল-সবুজদের উইকেট এনে দিলেন নাঈম। ৯৬তম ওভারের শেষ বলটি লেগ স্টাম্পে পরে বের হয়ে যাচ্ছিল। ধনঞ্জয়া তা ব্যাটে খেলার চেষ্টা করে ঠিকমতো লাগাতে পারেননি। বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। ৩৬ বলে ১৯ রানে ফিরলেন লঙ্কান অধিনায়ক। এর মধ্য দিয়ে তাদের ৪৬ রানের জুটিও ভাঙল। ক্রিজে নতুন ব্যাটার কুশল মেন্ডিস। ৯৬ ওভারে শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ৩৭৭।
১০.৩০
চতুর্থ দিনের মহারণ শুরু
২১.৩৫
তৃতীয় দিনের মহাযজ্ঞ শেষ
১৮.১৩
ক্যারিয়ারসেরা ইনিংস খেলে প্রতিরোধ গড়েছেন পাথুম নিশাঙ্কা। ডাবল সেঞ্চুরির পথে ছুটছিলেন। শেষ বিকেলে তাকে থামান হাসান মাহমুদ। তৃতীয় দিনের খেলা শেষে এখনও ১২৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
১৮.১১
সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিনের খেলা শেষ
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৯৫/১০ (১৫৩.৪)
মুশফিকুর রহিম-১৬৩ (৩৫০), নাজমুল হোসেন শান্ত-১৪৮ (২৭৯), লিটন-৯০ (১২৩)
আসিথা ফের্নান্দো-৪/৮৬, মিলান রত্নায়েকে-৩/৩৯, থারিন্দু রত্নায়েকে-৩/১৯৬
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৬৮/৪ (৯৩)
পাথুম নিশাঙ্কা-১৮৭ (২৫৬), দিনেশ চান্দিমাল-৫৪ (১১৯), অ্যাঞ্জেলো ম্যাথুজ-৩৯ (৬৯), কামিন্দু মেন্ডিস-৩৭* (৫৬), ধনাঞ্জয়া ডি সিলভা-১৭* (২৬)
মুমিনুল-১/২৪, নাঈম-১/৮৬, হাসান-১/৪৯, তাইজুল-১/১২৬
১৭.৪৯
৩৫০ পেরিয়ে শ্রীলঙ্কা
৮৯ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৫৩ রান। এখনও ১৪২ রান পিছিয়ে স্বাগতিক দল। কামিন্দু মেন্ডিস ৩২ রানে এবং ধনাঞ্জয়া ডি সিলভা ৮ রানে ব্যাট করছেন।
১৭.৩২
নিশাঙ্কাকে ফেরালেন হাসান মাহমুদ, শ্রীলঙ্কা-৩৩১/৪
ডাবল সেঞ্চুরি করার আগেই নিশাঙ্কাকে ফেরালেন হাসান মাহমুদ। ৮৬তম ওভারে নতুন বল নিয়ে হাসানকে বলে আনেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেছেন হাসান। ওভারের তৃতীয় বলেই নিশাঙ্কাকে বোল্ড করেন হাসান। ২৩টি চার ও একটি ছক্কায় ২৫৬ বলে ১৮৭ রান করেন নিশাঙ্কা। লঙ্কান ওপেনারের তৃতীয় সেঞ্চুরি এবং ক্যারিয়েরাসেরা ইনিংস এটি। এর আগে সর্বোচ্চ ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
১৬.৫৭
৩০০ পেরিয়ে শ্রীলঙ্কা
৭৭ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ৩০১ রান। এখনও ১৯৪ রানে পিছিয়ে স্বাগতিক দলটি।
নিশাঙ্কা ১৭০ রানে এবং কামিন্দু মেন্ডিস ৬ রানে ব্যাট করছেন।
১৬.৪৫
ম্যাথুজকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিলেন মুমিনুল
নিশাঙ্কা ও ম্যাথুজের ১৩৭ বলে ৮৯ রানের জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দিলেন মুমিনুল। মুমিনুলের গুড লেন্থের স্লোয়ার এজ হয়ে যায় লিটনের গ্লাভসে। তিনটি চার ও এক ছক্কায় ৬৯ বলে ৩৯ রান করেন ম্যাথুজ।
২৯৩ রানে তৃতীয় উইকেট হারাল লঙ্কানরা।
১৬.১৪
নিশাঙ্কার ১৫০
টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংস বড় করার পথে ছুটছেন নিশাঙ্কা। ২০১ বলে ১৫০ রান পূর্ণ করেছেন লঙ্কান ওপেনার। ছিল ১৯টি চার ও ১টি ছক্কার মার। নিশাঙ্কার আগের ক্যারিয়ারসেরা ইনিংস ছিল অপরাজিত ১২৭ রান।
১৬.০৮
২৫০ রানে শ্রীলঙ্কা
দ্রুতই ছুটছে লঙ্কানরা। ৬৪ ওভারে ২৫০ রানে পৌঁছেছে স্বাগতিক দলটি। নিশাঙ্কা ১৩৭ রানে এবং ম্যাথুজ ২৭ রানে ব্যাট করছেন।
১৫.২৮
চা বিরতির আগে লঙ্কানদের সংগ্রহ ২৩৩/২
পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ছুটছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে বাংলাদেশের সাফল্য দিনেশ চান্দিমালের উইকেট। এই সেশনে ৩৩ ওভার ব্যাট করে লঙ্কানরা যোগ করেছে আরও ১৩৩ রান।
নিশাঙ্কা ১২৬ রানে এবং ম্যাথুজ ২১ রানে তৃতীয় সেশন শুরু করবেন।
১৫.০২
চান্দিমালকে ফেরালেন নাঈম
১৫৭ রানের জুটি ভেঙে আউট হলেন চান্দিমাল। নাঈমের করা ৫২তম ওভারের পঞ্চম বলে লেগ স্লিপে সাদমানকে ক্যাচ দিয়ে ফিরলেন ১১৯ বলে ৫৪ রান করা চান্দিমাল। এর মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে নিশাঙ্কা-চান্দিমাল ২৩৮ বলে ১৫৭ রানের জুটিও ভাঙল। বিদায়ী ম্যাচ খেলতে ক্রিজে নেমেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।
১৪.৪৮
নিশাঙ্কা-চান্দিমাল জুটিতে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা
নিশাঙ্কার সেঞ্চুরির পর ফিফটির দেখা পেয়েছেন চান্দিমাল। ৯৯ বলে ছুঁইয়েছেন পাঞ্চাশ। দায়িত্বশীল ব্যাটিংয়ে নিশাঙ্কা-চান্দিমাল জুটিতে এসেছে ১৫৬ রান। দুজনের দারুণ ব্যাটিংয়ে লাঞ্চের পর কোনো উইকেট না হারিয়ে ২০০ ছাড়িয়েছে শ্রীলঙ্কা।
১৪.২০
নিশাঙ্কার সেঞ্চুরি, ফিফটির কাছে চান্দিমাল
টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন পাথুম নিশাঙ্কা। ১৩৬ বলে ১৩ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। লঙ্কান এই ওপেনারের আগে দুই টেস্ট সেঞ্চুরি ছিল ইংল্যান্ডের বিপক্ষে ওভালে (১২৭*) ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় (১০৩)। দেশের মাটিতে এটি তার প্রথম টেস্ট সেঞ্চুরি। ফিফটির পথে আছেন চান্দিমাল, ৯৪ বলে ৩৮ রান এসেছে তার ব্যাট থেকে। এই জুটিতে এসেছে ১৩২ রান। এখন পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৮১ রান।
১৩.৪৫
সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা
টেস্ট ক্যারিয়ারে অষ্টম ফিফটি তোলা নিশাঙ্কা এগিতে যাচ্ছেন সেঞ্চুরির পথে। অন্যদিকে তিনে নামা চান্দিমাল এগিয়ে যাচ্ছেন ফিফটির দিকে। সাবলীল ব্যাটিংয়ে ১ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে স্বাগতিক দল। নিশাঙ্কার ব্যাট থেকে এসেছে ১১৫ বলে ৭০ ও চান্দিমাল করেছেন ৭২ বলে ৩৩ রান।
১২.৩৮
১০০ করে মধ্যাহ্ন বিরতিতে শ্রীলঙ্কা
৪৭ রানে অভিষিক্ত লাহিরু উদারাকে ফিরিয়ে জুটি ভেঙেছেন তাইজুল। এরপর পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল। ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছে। ৮৩ বলে ৪৭ রানে নিশাঙ্কা ও ৪৭ বলে ২২ রানে চান্দিমাল অপরাজিত আছেন।
১১.৩৫
লঙ্কানদের ভালো শুরুর জুটি ভাঙলেন তাইজুল
প্রথম ইনিংসের শুরুটা ভালো করেছে শ্রীলঙ্কা। ১২ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেন পাথুম নিশাঙ্কা ও অভিষিক্ত লাহিরু উদারা। ১২.১ ওভারে ৪৭ রানে তাইজুলকে অনসাইডে খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন ৩৪ বলে ২৯ রান করা উদারা। তিনে নেমেছেন দিনেশ চান্দিমাল। নিশাঙ্কা অন্যপ্রান্তে ৪১ বলে ১৫ রানে অপরাজিত।
১১.১০
৩০ বছর পর শ্রীলঙ্কার টেস্ট ওপেনিংয়ে দুই ডানহাতি
টেস্টে শ্রীলঙ্কার ওপেনিংয়ে একপ্রান্তে ডানহাতি ব্যাটার থাকলে অন্যপ্রান্তে যেন অবধারিত ছিল বাঁহাতি। এমন হয়ে আসছিল সাড়ে ২৯ বছর ধরে। ধারা ভাঙলেন পাথুম নিশাঙ্কা ও অভিষিক্ত লাহিরু উদারা। ১৯৯৫ সালে অস্ট্রেলিয়া সফরে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে লঙ্কানদের হয়ে সবশেষ ওপেনিং করেছিলেন দুই ডানহাতি রোশন মাহানামা ও চণ্ডিকা হাথুরুসিংহে।
১০.৪৫
বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪৯৫ রানে
তৃতীয় দিন সকালে কেবল ২.৪ ওভার টিকল বাংলাদেশের প্রথম ইনিংস। ১৫৩.৪ ওভারে ফের্নান্দোর বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে নাহিদ রানা ফেরেন রানের খাতা খোলার আগেই। লাল-সবুজদের প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে। অন্যপ্রান্তে ১৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ। ৮৬ রানে ৪ উইকেট পেয়েছেন পেসার ফের্নান্দো। ৩টি করে উইকেট মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকের। সকাল সকাল প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা।
১০.৩০
তৃতীয় দিনের মহারণ শুরু
২১.৩৫
দ্বিতীয় দিনের মহাযজ্ঞ শেষ
২৩.০৩
‘আমি মনে করি, সে এমন একজন যে পুরো দলকে অনুপ্রাণিত করে। সে অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। আগের কিছু ম্যাচে রান পায়নি। তার ওয়ার্ক এথিক্স দারুণ। ড্রেসিংরুমে সবসময় তার এই ক্যারেক্টার দেখায়। আমরা এটাই চাই একজন সিনিয়রের কাছ থেকে। এটা একটা অনুপ্রাণিত করার মতো ইনিংস, যা আসলে অন্য ব্যাটসম্যানদের সাহায্য করেছে।’
১৮.৪৬
গল টেস্টে দ্বিতীয় দিনেও ভালো করেছে বাংলাদেশ। চালকের আসনেই আছে টিম টাইগার্স। শেষ বিকেলে যদিও লঙ্কান বোলারদের প্রত্যাবর্তন ঘটেছে। ২৬ রানে বাংলাদেশের ৫ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। ৪৫৮ রানে ৪ উইকেট থেকে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান।
১৮.৩৮
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ব্যাটিং)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৮৪/৯ (১৫১) দ্বিতীয় দিন শেষে
মুশফিকুর রহিম-১৬৩ (৩৫০), নাজমুল হোসেন শান্ত-১৪৮ (২৭৯), লিটন-৯০ (১২৩)
মিলান রত্নায়েকে-৩/৩৮, আসিথা ফের্নান্দো-৩/৮০, থারিন্দু রত্নায়েকে-৩/১৯৬
১৮.২৩
মিলানের তৃতীয় শিকার নাঈম, বাংলাদেশ-৪৮৪/৯
জাকের ও তাইজুলকে ফেরানোর পর নাঈমকেও ফেরালেন মিলান। লঙ্কান পেসারের অফস্টাম্পের বাইরের বল নাঈমের ব্যাটে লেগে যায় কুশল মেন্ডিসের গ্লাভসে। ৩০ বলে ১১ রান করেন টাইগার স্পিনার।
১৮.১৩
তাইজুলও ফিরলেন, বাংলাদেশ-৪৮৩/৮
শেষ বিকেলে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। মিলান রত্নায়েকের দ্বিতীয় শিকার হলেন তাইজুল। লঙ্কান পেসারের বলে বোল্ড হওয়ার আগে করেন ৭ বলে ৬ রান।
১৮.০৫
জাকের ফিরলেন, বাংলাদেশ ৪৭৪/৭
শেষ বিকেলে এসে আরও একটি উইকেট হারাল বাংলাদেশ। মিলান রত্নায়েকের বলে বোল্ড হয়ে ফিরলেন টাইগার ব্যাটার। ১৬ বলে ৮ রান করেন। বাংলাদেশ ৭ উইকেটে ৪৭৪ রান।
১৭.৩৬
উইকেট বিলিয়ে আসলেন লিটন
থারিন্দু রত্নায়েকের বলটি রিভার্স সুইপ করতে চেয়েছিলেন লিটন দাস। লঙ্কান স্পিনারের হালকার উপরের ডেলিভারি টাইগার ব্যাটারের গ্লাভসে লেগে উপরে উঠে যায়। কুশল মেন্ডিস খানিকটা সামনে এসে বল গ্লাভসবন্দি করলেন। ১১টি চার ও ১টি ছক্কায় ১২৩ বলে ৯০ রান করে ফিরলেন লিটন। ৪৫৮ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।
১৭.৩০
আম্পায়ার্স কলে ফিরলেন মুশফিক, ভাঙল ১৪৯ রানের জুটি
১৪১তম ওভারে এসে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। আসিথা ফের্নান্দোর বল হিট করে মুশফিকের প্যাডে। লঙ্কানদের লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন বাংলাদেশ ব্যাটার। পরে দেখা যায় লেগস্টাম্পের বাইরের অংশে হালকা স্পর্শ করতো বল। আম্পায়ার্স কলে ফিরতে হলো টাইগার ব্যাটারকে। তাতে ভাঙে মুশফিক-লিটনের ২৬৫ বলে ১৪৯ রানের জুটি। ৯টি চারে ৩৫০ বলে ১৬৩ রান করেন মুশফিক। বাংলাদেশ ৫ উইকেটে ৪৫৮ রান।
১৭.২৩
তিনটি রিভিউ নষ্ট শ্রীলঙ্কার
প্রথম দিনে দুটি রিভিউ করেছিল লঙ্কানরা। দ্বিতীয় দিনের শেষ সেশনে তৃতীয় ও শেষ রিভিউটিও হারাল স্বাগতিক দলটি। আসিথা ফের্নান্দোর বল মুশফিকের ব্যাটের পাশ দিয়ে বেরিয়ে যায় কুশল মেন্ডিসের গ্লাভসে। ক্যাচের আবেদন করে লঙ্কানরা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় তারা। পরে দেখা যায় ব্যাটে স্পর্শ ছাড়াই বেরিয়ে গেছে বল। তাতে সবকটি রিভিউ হারাল শ্রীলঙ্কা। চলতি ইনিংসে আর রিভিউ নেয়ার সুযোগ থাকল না লঙ্কানদের।
১৭.২০
সাড়ে চারশ পার বাংলাদেশের
লিটন মুশফিকের ব্যাটের সাড়ে চারশ রান পেরিয়েছে বাংলাদেশ। ১৩৮ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৪৫২ রান। মুশফিক ১৬৩ রানে এবং লিটন ৮৬ রানে ব্যাট করছেন।
১৬.৪৮
বৃষ্টি শেষে শুরু হয়েছে ম্যাচ
প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর শুরু হয়েছে দ্বিতীয় দিনের শেষ সেশনের খেলা। মুশফিক ১৫৯ ও লিটন ৬১ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে ২০৫ বলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।
১৬.১৫
থেমেছে বৃষ্টি, সরানো হচ্ছে ত্রিপল
প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর থেমেছে বৃষ্টি। ত্রিপলের উপরের থাকা টায়ার সরিয়ে নেয়া হচ্ছে। এরপর শুরু হবে মাঠ প্রস্তুত করার কাজ।
১৫.২০
গলে চা বিরতি পেরিয়েও গড়ায়নি ম্যাচ
বৃষ্টি হানা দেয়ায় দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনে ১৩.২ ওভার পর বন্ধ হয় ম্যাচ। পরে চা-বিরতির সময় কিছুটা এগিয়ে এনে সেটাও সম্পন্ন হয়েছে। চা বিরতির পর শেষ সেশনের খেলা এখনও গড়ায়নি। মুশফিক ১৫৯ ও লিটন ৬১ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে ২০৫ বলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।
১৪.১৫
বৃষ্টিতে খেলা বন্ধ
মিলান রত্নায়েকের ভেতরে ঢোকা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না মুশফিকুর রহিম। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। তাতে সাড়া দেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন ধনঞ্জয়া দি সিলভা। রিপ্লেতে দেখা যায়, স্টাম্পে হালকা ছুঁয়ে যেত বল। অর্থাৎ ‘আম্পায়ার্স কল।’ তাই বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বিপদ ঘটেনি ১৫৯ রানে থাকা মুশফিকের। এরপরই নামে বৃষ্টি, বন্ধ আছে ম্যাচ।
১৩.৫০
এবার লিটনের সঙ্গে শতরানের জুটি মুশফিকের
চতুর্থ উইকেট জুটিতে মুশফিকের সঙ্গে ২৬৪ রানের জুটি ভেঙে শান্ত আউট হলে নামেন লিটন দাস। এবার তার সঙ্গে ১৭২ বলে শতরানের জুটি গড়েছেন অভিজ্ঞ মুশফিক। টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো ১৫০ ছাড়ানো ইনিংসও খেললেন মুশফিকুর রহিম।
১৩.৩৫
লিটনের ফিফটি
ওয়ানডে মেজাজেই শুরু থেকে খেলেছেন লিটন। বেশ কয়েকবার জীবনও পেয়েছেন। তবে টেস্ট ক্যারিয়ারে ১৮তম ফিফটি তুলে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। ৬৭ বলে ফিফটি করতে ৫ চার ও ১ ছক্কার মার মেরেছেন তিনি। ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে সর্বশেষ ফিফটির দেখা পেয়েছিলেন। মাঝের এই সময়ে তার ব্যাটিং গড় ছিল ১৩.৩০। এই সময়ের মাঝে ওয়ানডে ও টি-টুয়েন্টিতেও কোনো ফিফটি আসেনি তার ব্যাট থেকে।
১৩.২৩
মুশফিকের দেড়শ, বাংলাদেশের ৪০০
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই দেড়শ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন মুশফিকুর রহিম। অপরাজিত আছেন ১৫২ রানে, সঙ্গী লিটন দাস ছুটছেন ৪৯ করে। চারশ রান তুলে ফেলেছে বাংলাদেশও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ ৪ উইকেটে ৪০০ রান।
১২.৩৮
চারশর কাছে বাংলাদেশ, দেড়শর কাছে মুশফিক
দিনের শুরুতে শান্ত ফিরে গেলে জুটি বড় করছেন মুশফিক-লিটন। ৭৪ রান এসেছে এ জুটিতে। ৪০০ রানের কাছে পৌঁছে লাঞ্চ বিরতিতে গেছে টিম টাইগার্স। ১১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮৩ রান। মুশফিক ১৪১ ও লিটন ৪৩ রানে অপরাজিত আছেন।
১২.০২
আরও একবার জীবন পেলেন লিটন
থারিন্দু রত্নায়েকের বলে অন-সাইডে খেলার চেষ্টায় মিড উইকেটে ক্যাচ তুলে দেন লিটন। হাতে রাখতে পারেননি পাথুম নিশাঙ্কা। ১৪ রানে বেঁচে যান লিটন। পরের টানা তিন বলে বাউন্ডারি মেরে লঙ্কানদের হতাশা বাড়ান তিনি। ১০৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৫৭ রান। লিটন ২৮ ও মুশফিক ১৩০ রানে অপরাজিত আছেন।
১১.৪০
এবার মুশফিক-লিটনের জুটি গড়ার চেষ্টা
শান্ত ফিরে যাওয়ার পর মুশফিক-লিটনের জুটিতে এসেছে ৪২ বলে ১৯ রান। ১০২.৫ ওভারে রান আউট থেকে বেঁচে যান লিটন। ১০৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩২৭। ২২৭ বলে ১২০ রান করেছেন মুশফিক, সঙ্গে ১৮ বলে ৮ রান করে ক্রিজে আছেন লিটন।
১১.০৭
জীবন পেয়েও টিকতে পারলেন না শান্ত
দিনের পঞ্চম ওভারে আসিথা ফের্নান্দোর বলে শান্তকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান, সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না শান্ত। ফের্নান্দোর পরের ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুজের দুর্দান্ত ক্যাচে ফিরে গেছেন অধিনায়ক। ১৫ চার ও ১ ছক্কায় ২৭৯ বলে ১৪৮ রান করেছেন। শান্তর বিদায়ে ভাঙে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি। চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। আগে চতুর্থ উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ২৬৬ ও ২২২ রানের জুটি দেখেছিল বাংলাদেশ। সেই দুটি জুটিতেই মুশফিকের সঙ্গী ছিলেন মুমিনুল হক। মুশফিক ২০৪ বলে ১১০ রানে অপরাজিত আছেন। নতুন ব্যাটার লিটন দাস।
১০.৪৫
তিনশ পেরিয়ে এগোচ্ছে বাংলাদেশ
দ্বিতীয় দিনে সকালের সেশনে হালকা সুইং পাচ্ছেন লঙ্কান পেসার আসিথা ফের্নান্দো। এপর্যন্ত তাকে খেলতে কোন সমস্যায় যদিও পড়েননি মুশফিক ও শান্ত। ১৩৬ রান নিয়ে শুরু করা শান্তর চারে ৩০০ পেরিয়ে এগোচ্ছে বাংলাদেশ।
১০.৩০
দ্বিতীয় দিনের মহারণ শুরু
২১.৩৫
প্রথমদিনের মহাযজ্ঞ শেষ
১৭.৫৮
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ ব্যাটিং
বাংলাদেশ প্রথম ইনিংস, প্রথম দিন-২৯২/৩ (৯০)
নাজমুল হোসেন শান্ত- ১৩৬*
মুশফিকুর রহিম- ১০৫*
থারিন্দু রত্নায়েকে- ১২৪/২
১৭.৩৭
মুশফিকের ১২তম সেঞ্চুরি
সবশেষ ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। এরপর ৭টি টেস্ট খেলে কোনো ইনিংসে ৪৮ এর বেশি রান করতে পারেননি। প্রায় একবছর পর সেঞ্চুরি করলেন টাইগার অভিজ্ঞ ব্যাটার। ৯৭তম টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে তার চতুর্থ সেঞ্চুরি এটি। ১৭৬ বলে সেঞ্চুরির পথে ছিল ৫টি চারের মার।
১৭.২৫
আরও একটি রিভিউ নষ্ট লঙ্কানদের
দিনের শুরুতেই মুমিনুলের বিপক্ষে আবেদন করে একটি রিভিউ নষ্ট করেছিল শ্রীলঙ্কা। দিনের শেষ দিকে এসে আরও রিভিউ নষ্ট করল লঙ্কানরা। আসিথা ফের্নান্দোর বল হিট করে শান্তর প্যাডে। আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় লঙ্কানরা। পরে দেখা যায় লেগস্টাম্পের অনেক বাইরে দিয়ে বের হয়ে যেত বল। তিনটি রিভিউর মধ্যে দুটিই নষ্ট করল লঙ্কানরা।
৫.০৯
শান্ত-মুশফিকের ২০০ রানের জুটি
শান্তর পর সেঞ্চুরির পথে আছেন মুশফিক। এর মাঝেই চতুর্থ উইকেটে ২০০ রানের জুটি গড়েছেন দুই টপ অর্ডার ব্যাটার। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় ২০০ ছাড়ানো জুটি। ২৬৬ ও ২২২ রানের প্রথম দুটি জুটিই জিম্বাবুয়ের বিপক্ষে। এই ম্যাচের মতো আগের দুটি ২০০ ছাড়ানো জুটিতেও এক পাশে ছিলেন মুশফিক।
১৬.৪৯
১১ ম্যাচ পর শান্তর সেঞ্চুরি
সবশেষ ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন শান্ত। এরপর ১১ ম্যাচে ২০ ইনিংস ব্যাট করেও সেঞ্চুরির দেখা মেলেনি। গলে ১২তম ম্যাচে নেমে সেঞ্চুরি করলেন শান্ত। ২০২ বলে সেঞ্চুরি করা ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কার মার। লঙ্কানদের বিপক্ষে শান্তর দ্বিতীয় সেঞ্চুরি এটি, ক্যারিয়ারে ষষ্ঠ।
১৫.৪৩
বাংলাদেশের ২০০
শান্ত-মুশফিক জুটিতে ৬৩তম ওভারে ২০০ রান পূর্ণ করেছে বাংলাদেশ। শান্ত ৮২ রানে এবং মুশফিক ৭২ রানে ব্যাট করছেন।
১৫.৪৩
শান্ত-মুশফিক জুটির ১৫০
২৬৬ বলে ১৫০ রানে পৌঁছেছে শান্ত মুশফিকের জুটি। শান্ত ৭৯ রানে এবং মুশফিক ৬৯ রানে ব্যাট করছেন। বাংলাদেশ ৩ উইকেটে ১৯৪ রান।
১৫.১৩
শান্ত-মুশফিক জুটিতে দ্বিতীয় সেশন পার বাংলাদেশের
২৫১ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন মুশফিক ও শান্ত। তাদের ব্যাটে ভর করে চা বিরতির আগে ৩ উইকেটে ১৮২ রান তুলেছে বাংলাদেশ। শান্ত ৭০ রানে এবং মুশফিক ৬৬ রানে ব্যাট করছেন।
১৪.৪০
৫০ ওভারে দেড়শ পেরিয়ে বাংলাদেশ
মিরাজ-মুশফিকের ব্যাটে দেড়শ পেরিয়ে ছুটছে বাংলাদেশ। ২০৩ বলে ১০৭ রানের অপ্রতিরোধ্য জুটি গড়েছেন দুজন। টেস্টে এটা মুশফিক ও নাজমুলের সর্বোচ্চ রানের জুটি।
২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ৯৮ রানের জুটি গড়েছিলেন দুজন। সেটাও চতুর্থ উইকেটেই।
৫০ ওভার শেষে বাংলাদেশর সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। শান্ত ৫৫ রানে এবং মুশফিক ৫১ রানে ব্যাট করছেন।
১৪.৩৩
শান্ত-মুশফিকের ফিফটি, জুটি ১০০ পেরিয়ে
৪৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশকে টেনে তুলছেন শান্ত ও মুশফিক। দুজনের অপ্রতিরোধ্য শতরানের জুটিতে ছুটছে টিম টাইগার্স। ৪৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৭ রান।
১০৭ বলে শান্ত ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি করেছেন। ছিল ৫টি চার ও একটি ছক্কার মার। প্রায় বছর খানেক পর টেস্টে ফিফটি করেছেন মুশফিক। ২০২৪ সালের আগস্টে মুশফিক সবশেষ ৫০ রানের বেশি করেছিলেন। তার ৮৪ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৩টি চারের মার। মুশফিকের ২৮তম ফিফটি এটি।
১৪.২৩
বড় হচ্ছে শান্ত-মুশফিকের জুটি
১৬১ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এগোচ্ছেন দুজন। মুশফিক ৪৫ ও নাজমুল ৪৩ রানে ব্যাট করছেন। ৪৩ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১৩৪ রান।
১৩.২৩
শান্ত-মুশফিকের পঞ্চাশোর্ধ জুটি, বাংলাদেশের ১০০
৪৫ রানে তিন উইকেট হারানোর পর হাল ধরেছেন শান্ত ও মুশফিক। তাদের ৫৫ রানের অপ্রতিরোধ্য জুটিতে শতরানে পৌঁছেছে বাংলাদেশ। ৩১.২ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১০০ রান। শান্ত ২৬ রানে এবং মুশফিকর ২৯ রানে ব্যাট করছেন।
১২.৩২
মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ ৩ উইকেটে ৮০ রান
গল টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ২৮ ওভার ব্যাট করছে বাংলাদেশ। ৪৬ রানে তিন ব্যাটারকে হারালেও শান্ত ও মুশফিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় টিম টাইগার্স। মধ্যাহ্ন বিরতির আগে ৯০ রান তুলেছে বাংলাদেশ।
শান্ত ২৫ রানে এবং মুশফিক ২০ রানে দ্বিতীয় সেশন শুরু করবেন।
১১.৫৯
৫০ পেরিয়ে বাংলাদেশ
পরপর দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের ব্যাটে ৫০ পেরিয়েছে টিম টাইগার্স।
১৯ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেটে ৫২ রান। শান্ত ৪ রানে এবং মুশফিক ৩ রানে ব্যাট করছেন।
১১.৫৩
দুর্দান্ত ক্যাচে আউট মুমিনুল
১৫তম ওভারের শেষ বলে সাদমানকে ফেরান অভিষিক্ত থারিন্দু রত্নায়েকে। এক ওভার পর ১৭তম ওভারে ফিরে প্রথম বলেই নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন এই স্পিনার। অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে কাট করতে চেয়েছিলেন মুমিনুল। এজ হয়, এবার আর ক্যাচ নিতে ভুল করেননি ধনঞ্জয়া। ৩৩ বলে ২৯ রানে ফিরলেন মুমিনুল। ৪৫ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।
১১.৪৬
সাদমান ফিরলেন থারিন্দুর বলে
থারিন্দুর অফ স্টাম্পে করা ডেলিভারিতে সাদমান সামনের পায়ে ভর দিয়ে খেলার চেষ্টা করেন। এজ হয়ে বল চলে যায় স্লিপে। সেখানে থাকা ধনঞ্জয়া ডি সিলভা ক্যাচ নিতে ভুল করেননি। ১৪ রান করেন বাংলাদেশ ওপেনার। ৩৯ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
১১.৪২
জীবন পেলেন মুমিনুল
নিজের তৃতীয় ওভারে টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট পেতে পারতেন থারিন্দু রাত্নায়াকে। লঙ্কান স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করেছিলেন মুমিনুল। ঠিকঠাক পারেননি, ক্যাচ যায় প্রথম স্লিপে। দ্রুত আসা বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি ধনাঞ্জয়া ডি সিলভা। আঙুল ছোঁয়াতে পারলেও ক্যাচ নিতে পারেননি শ্রীলঙ্কা অধিনায়ক। ২১ রানে জীবন পান মুমিনুল।
১১.২০
১০ ওভার শেষে বাংলাদেশ ১ উইকেটে ২২ রান
মুমিনুল ১৩ রানে এবং সাদমান ৮ রানে ব্যাট করছেন।
১১.১৮
রিভিউ নষ্ট করলো শ্রীলঙ্কা
দশম ওভারের তৃতীয় বলে রত্নানায়েকের ডেলিভারিতে মুমিনুলের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করে শ্রীলঙ্কা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন লঙ্কান অধিনায়ক। পরে দেখা যায় প্যাডে লাগার আগে ব্যাটে লাগে মুমিনুলের। রিভিউ নষ্ট হয় লঙ্কানদের।
১০.৫৫
এনামুল ফিরলেন শূন্য রানে
লঙ্কানদের বিপক্ষে প্রথম ওভারে ৫ রান আদায় করে বাংলাদেশ। পরের তিন ওভারে কোনো রানই নিতে পারেনি টিম টাইগার্স। পঞ্চম ওভারের তৃতীয় বলে এসে উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফের্নান্দোর বলে কুশল মেন্ডিজের গ্লাভসে বল দিয়ে ফেরেন। ১০ বল ব্যাটিং করলেও কোনো রান নিতে পারেননি এনামুল।
১০.৩৪
ওপেনিংয়ে সাদমান-বিজয়
আলোচনা ছিল শান্ত নামতে পারেন ওপেনিংয়ে। গলে প্রথম টেস্টে তা হয়নি। দুই ওপেনার সাদমান ও এনামুল শুরু করেছেন বাংলাদেশের ইনিংস।
১০.০৮
লঙ্কান একাদশে নতুন দুই মুখ
শ্রীলঙ্কার জার্সিতে টেস্ট অভিষেক হচ্ছে ব্যাটার লাহিরু উদারা ও স্পিনার থারিন্দু রত্নায়েকের।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া দি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া ও আসিথা ফের্নান্দো।
১০.০৬
মিরাজ নাই, অপেক্ষা বাড়ল ইবাদতের
জ্বরের কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এবার প্রথম টেস্টের একাদশেও নেই টাইগার অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য অপেক্ষা বাড়ল ইবাদত হোসেনের। দলের দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। স্পিনে তাইজুল ইসলামের সঙ্গী নাঈম হাসান।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
১০.০১
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।
৯.৩৯
বাংলাদেশের হয়ে আগেও কয়েকবার ওপেনিংয়ে দেখা গেছে নাজমুল হোসেন শান্তকে। টাইগার জার্সিতে এপর্যন্ত ২ টেস্ট, একটি ওয়ানডে এবং ৯ টি-টুয়েন্টিতে ইনিংস শুরু করেছেন। আলোচনা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে। বিষয়টি খোলাসা করেননি বাংলাদেশ অধিনায়ক।
৭.৫৫
জ্বরের কারণে রোববার টাইগারদের প্রথমদিনের অনুশীলনে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। ম্যাচের আগেরদিনও অনুশীলন করতে পারেননি টাইগার অলরাউন্ডার।
৬.০৫
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার। লাল-সবুজদের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে উঠে এলো বিশ্বকাপের মঞ্চে ঘটা সেই টাইমড আউটের প্রসঙ্গও।








