চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোথায় ব্যাটিং করবেন, খোলাসা করলেন না শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ১৬, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
শান্ত বলছেন কোথায় ব্যাটিং করবেন, খোলাসা করেননি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হয়ে আগেও কয়েকবার ওপেনিংয়ে দেখা গেছে নাজমুল হোসেন শান্তকে। টাইগার জার্সিতে এপর্যন্ত ২ টেস্ট, একটি ওয়ানডে এবং ৯ টি-টুয়েন্টিতে ইনিংস শুরু করেছেন। আলোচনা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে। বিষয়টি খোলাসা করেননি বাংলাদেশ অধিনায়ক। জানালেন, প্রতিপক্ষ জেনে যাবে তাই বলছেন না নিজের পজিশন কোথায় হবে।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করছে টিম টাইগার্স। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের বিপক্ষে নামবে বাংলাদেশ। সোমবার গলে শেষ অনুশীলন সেরে নেয় টিম টাইগার্স। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে শান্ত জানান এমন।

ব্যাটিং পজিশন এবং প্রথম টেস্টে দলের কম্বিনেশন নিয়ে অধিনায়ক বললেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই বলতে চাই। কারণ, চাই না আমার যে প্রতিপক্ষ আছে, তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক। কাল আমরা কী কম্বিনেশনে যাব, তার উপর নির্ভর করে ১১ জনের দল সাজানো হবে।’

Banglabid

নতুন চক্রে প্রবেশের আগে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলেছে। সিলেটে রোডেশিয়ানদের কাছে হেরে গেলেও জিতেছে চট্টগ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ জেতার স্মৃতি লঙ্কা ম্যাচের আগে মনে করতে চান শান্ত।

বলেছেন, ‘আমার মনে হয় যে অতীতে আমরা জিম্বাবুয়ের সঙ্গে কী সিরিজ খেলেছি, ওটা নিয়ে খুব বেশি আগানো ঠিক হবে না। কারণ, যদি লাস্ট ম্যাচের কথা বলেন, খুব ভালো স্মৃতি। আগের ম্যাচটা আমরা হেরেছিলাম, কিন্তু পরের ম্যাচে যেভাবে কামব্যাক করেছিল দল, আমার মনে হয় ওটাই দলকে মোটিভেট করবে।’

টেস্টে লঙ্কানদের বিপক্ষে ২৬ ম্যাচ খেলে কেবল একটি জয় পেয়েছে বাংলাদেশ। এবারের সিরিজে ভালো কিছু করতে চায় টিম টাইগার্স। শান্ত বলেছেন, ‘নতুন একটা প্রতিপক্ষ, নতুন একটা কন্ডিশনে খেলা। আমার মনে হয় এই কন্ডিশনে বেশকিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে। এই অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারে, তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছু হবে। কিন্তু আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি।’

Reneta

গলের উইকেট স্পিনবান্ধব ফলে মূল চ্যালেঞ্জটা ব্যাটারদের জন্য। শান্ত বললেন, ‘এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার যদি দেখেন, প্রথম দুই-তিন দিন রানও হয়। কীভাবে আমরা চ্যালেঞ্জটা উপভোগ করছি, সেটা গুরুত্বপূর্ণ। যতটুকু সম্ভব, ওইভাবে প্রস্তুতি নিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গল টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানের সঙ্গে ‘সাময়িকভাবে’ সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু

পরবর্তী
দুদক চেয়ারম্যান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু

দুদক চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিএমইএ’র নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT