চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচের আগের রাতেও পর্যবেক্ষণে মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ১৬, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মিরাজ ম্যাচের আগের রাতে পর্যবেক্ষণে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করছে বাংলাদেশ। জ্বরের কারণে রোববার টাইগারদের প্রথমদিনের অনুশীলনে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। ম্যাচের আগেরদিনও অনুশীলন করতে পারেননি টাইগার অলরাউন্ডার। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, মিরাজ এখনও আছেন পর্যবেক্ষণে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের বিপক্ষে নামবে বাংলাদেশ। সোমবার গলে শেষ অনুশীলন সেরে নেয় টিম টাইগার্স। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে শান্তর কাছে মিরাজের শারীরিক অবস্থার কথা জানতে চাওয়া হয়। অধিনায়ক জানান, মিরাজ আগের থেকে ভালো থাকলেও এখনো পর্যবেক্ষণে আছেন।

বলেছেন, ‘মিরাজের অবস্থা আগের থেকে ভালো, কিন্তু এখনও পর্যবেক্ষণে। আগের থেকে ভালো অবস্থানে আছে।’

Banglabid

টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে টাইগারদের অন্যতম সেরা পারফর্মার মিরাজ। ব্যাটিংয়ে ১২ ম্যাচে ৫ হাফ সেঞ্চুরিতে ৭০৭ রান করেছেন। বল হাতে তার শিকার ৩৯ উইকেট। মিরাজের অসুস্থতা ভাবাচ্ছে বাংলাদেশকে।

শান্ত বললেন, ‘এখনো মিরাজের শরীরটা একটু খারাপ আছে, তবে উন্নতি করছে। ওর উপর অনেককিছু নির্ভর করছে। ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গল টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কামিরাজলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬

দুঃসময় ও দুশ্চিন্তায় কোরআনের যে ৬ আয়াত পড়বেন

আগস্ট ১৩, ২০২৬

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT