চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের স্মৃতি জোড়া সেঞ্চুরিতে গলে ফেরালেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২১, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার শান্ত শততম রান করে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালের এই জুনেই মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দুবছর পর গলে শ্রীলঙ্কার বিপক্ষে সেই স্মৃতির পূনরাবৃত্তি করলেন বাংলাদেশ অধিনায়ক। দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন টাইগার তারকা।

গল টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও অনবদ্য টাইগার অধিনায়ক। ৯ চার ও ৩ ছক্কায় ১৯৯ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ২০২৩ সালে প্রথমবার যখন শান্ত জোড়া সেঞ্চুরি করেছিলেন তখন প্রথম ইনিংসে ১৪৬ এবং দ্বিতীয় ইনিংসে করেন ১২৪ রান।

টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার শান্ত। বিদেশের মাঠে অধিনায়ক হিসেবে অষ্টম। শ্রীলঙ্কার মাটিতে প্রথম। অধিনায়ক হিসেবে প্রথম কীর্তিটির মালিক সাউথ আফ্রিকার অ্যালান মেলভিল। ১৯৪৭ সালে নটিংহাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেন তিনি। শান্তর আগে সবশেষ টেস্ট অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি দেখা গিয়েছিল ২০২৪ সালের মার্চে সিলেটে। বাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

Banglabid

প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বার টেস্টে জোড়া সেঞ্চুরির মালিক শান্ত। অবশ্য মুমিনুল হক ২০১৮ সালে প্রথম বাংলাদেশি হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। চট্টগ্রামে এই লঙ্কানদের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেন তিনি। এ নিয়ে তৃতীয়বার জোড়া সেঞ্চুরি দেখল বাংলাদেশ।

শান্তর অনন্য কীর্তি গড়ার দিনে শ্রীলঙ্কাকে ২৯৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৪৯৫ রানে বাংলাদেশের প্রথম ইনিংস থামার পর লঙ্কানরা অলআউট হয় ৪৮৫ রানে। ১০ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গল টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস: নিহত ৫

আগস্ট ১৪, ২০২৬
সংগৃহীত

ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT