চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের সেই ‘টাইমড আউট’ নিয়ে আর ক্ষোভ নেই ম্যাথুজের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৬, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগেই জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার। লাল-সবুজদের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে উঠে এলো বিশ্বকাপের মঞ্চে ঘটা সেই টাইমড আউটের প্রসঙ্গও।

গলে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে স্বাগতিকদের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে মাঠের লড়াই।

ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ম্যাচে আলোচিত টাইমড আউটের ঘটনাটি ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে যে ম্যাচ জেতার কোন বিকল্প ছিল না শ্রীলঙ্কা ও বাংলাদেশ সামনে। ব্যাটিং করতে নেমে ম্যাথুজের দল ছিল বিপদে, এমন সময় ম্যাথুজকে আন্তর্জাতিক ইতিহাসের প্রথম টাইমড আউট করেছিল বাংলাদেশ।

Banglabid

সেই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ম্যাথুজের বিপক্ষে টাইমড আউটের আবেদন করার পর তা আর ফিরিয়ে নেননি। কোন বল না খেলেই ড্রেসিংরুমে ফিরতে হয়েছিল ম্যাথুজকে। যেটি পরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসে।

ম্যাথুজ সোমবার বললেন ওই ঘটনা নিয়ে এখন আর কোন ক্ষোভ নেই। ৩৮ বর্ষী তারকা বলেছেন, ‘ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। তারা আমার বন্ধু, তাদের বিপক্ষে (ব্যক্তিগতভাবে) আমার কিছু নেই। আমাদের সঙ্গে সবসময় ভালো আচরণ করেছে ওরা। ওই সময় আমাদের কিছু বাক্যবিনিময় হয়েছিল, কিন্তু আমি ক্ষোভ ধরে রাখি না। ক্ষোভ ক্রিকেটের জন্য খারাপ শব্দ।’

‘আমি বাংলাদেশে অনেক খেলেছি। শুধু আন্তর্জাতিক নয়, ঘরোয়া ক্রিকেটও খেলেছি ওখানে। আমি খুব উপভোগও করেছি তখন। তারা সবাই আমার ভালো বন্ধু।’

Reneta

২০০৯ সালে অভিষেকের পর থেকে শ্রীলঙ্কা টেস্ট দলের নিয়মিত সদস্য ম্যাথুজ। এপর্যন্ত খেলেছেন ১১৮ টেস্ট। টেস্টে ৩৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৬০ রানের ইনিংস।

টেস্টে ৮,১৬৭ রানে শ্রীলঙ্কার সর্বকালের সর্বোচ্চ রানের তালিকায় তিনে আছেন ম্যাথুজ। কুমার সাঙ্গাকারা ১২,৪০০ এবং মাহেলা জয়াবর্ধনে ১১,৮১৪ রান করে যথাক্রমে শীর্ষ এবং দুইয়ে আছেন। এপর্যন্ত ৪৪.৬২ গড় ১৬টি সেঞ্চুরি করেছেন তিনি। তার সর্বোচ্চ রানের ইনিংস ২০০*। এই সংস্করণে অনিয়মিত বোলার হলেও তার ঝুলিতে ৩৩ উইকেট আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট সিরজবাংলাদেশম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT