চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বিকেলে নেই ৫ উইকেট, পাঁচশর কাছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৮, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

গল টেস্টে দ্বিতীয় দিনেও ভালো করেছে বাংলাদেশ। চালকের আসনেই আছে টিম টাইগার্স। শেষ বিকেলে যদিও লঙ্কান বোলারদের প্রত্যাবর্তন ঘটেছে। ২৬ রানে বাংলাদেশের ৫ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। ৪৫৮ রানে ৪ উইকেট থেকে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান।

মুশফিকুর রহিম ও নাজুমল হোসেন শান্তর ব্যাটে গল টেস্টের প্রথম দিনটা ছিল বাংলাদেশের। দ্বিতীয় দিনে আড়াইঘণ্টা নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। বৃষ্টিবাধা কাটিয়ে এদিন খেলা হয়েছে ৬১ ওভার। দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে বোর্ডে বাংলাদেশ যোগ করেছে ১৯২ রান। প্রথমদিনে ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান তুলেছিল টিম টাইগার্স। দুদিন মিলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৫১ ওভারে ৪৮৪ রান। হাসান মাহমুদ এবং নাহিদ রানা তৃতীয় দিন শুরু করবেন। দুজনের কেউই রানের খাতা খোলেননি এখনও।

দ্বিতীয় দিনের শুরুতে ১৭ রান যোগ করে উইকেট হারায় বাংলাদেশ। ৩০৯ রানে আসিথা ফের্নান্দোর শিকার হয়ে ফিরে যান শান্ত। টাইগার অধিনায়ক ১৫ চার ও এক ছক্কায় ১৪৮ রান করেন। লিটন দাসকে নিয়ে ঠিকঠাক প্রথম সেশন পার করেন মুশফিক। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৮৪ রান।

দ্বিতীয় সেশনে ১৩.২ ওভার পর গলে বৃষ্টি নামে। তার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪২৩ রান। বৃষ্টির কারণে পেরিয়ে যায় চা বিরতির সময়। প্রায় আড়াইঘণ্টা পর খেলা গড়ায় মাঠে। মুশফিক-লিটন ঠিকঠাক এগিয়ে নেন স্কোর।

বাংলাদেশের ব্যাটিং ধস নামে ১৪১ ওভারের পর। শুরুটা মুশফিককে দিয়ে। পরের ১০ ওভারে কেবল ২৬ রান যোগ করে আরও ৪ উইকেট হারায় বাংলাদেশ। ১৪১তম ওভারে আম্পায়ার্স কলে ভাঙে মুশফিক-লিটনের ২৬৫ বলে ১৪৯ রানের জুটি। আসিথা ফের্নান্দোর বল লাগে করে মুশফিকের প্যাডে। লঙ্কানদের লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন বাংলাদেশ তারকা। দেখা যায় লেগ স্টাম্পের বাইরের অংশে হালকা ছুঁয়ে যেত বল। আম্পায়ার্স কলে ফিরতে হয় টাইগার ব্যাটারকে। ৯ চারে ৩৫০ বলে ১৬৩ রান করে যান মুশফিক।

পরের ওভারে উইকেট বিলিয়ে আসেন লিটন। থারিন্দু রত্নায়েকের ডেলিভারিতে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন তিনি। বল গ্লাভসে লেগে উপরে উঠে যায়। কুশল মেন্ডিস খানিকটা সামনে এসে বল গ্লাভসবন্দি করেন। ১১ চার ও এক ছক্কায় ১২৩ বলে ৯০ রান করে ফেরেন লিটন। ৪৫৮ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

Reneta

৪৭৪ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। মিলান রত্নায়েকের বলে বোল্ড হয়ে ফিরে যান জাকের আলি অনিক। ১৬ বলে ৮ রান করে। ৯ রান যোগ করে অষ্টম উইকেট হারায় টিম টাইগার্স। মিলান রত্নায়েকের দ্বিতীয় শিকার হন তাইজুল ইসলাম। লঙ্কান পেসারের বলে বোল্ড হওয়ার আগে করেন ৭ বলে ৬ রান।

১৫১তম ওভারের প্রথম বলে নাঈম হাসানকে তৃতীয় শিকার বানান মিলান। লঙ্কান পেসারের অফস্টাম্পের বাইরের বল নাঈমের ব্যাটে লেগে যায় কুশল মেন্ডিসের গ্লাভসে। ৩০ বলে ১১ রান করেন টাইগার স্পিনার। পরে নাহিদ ও হাসান মিলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন।

লঙ্কানদের হয়ে দ্বিতীয় দিন পর্যন্ত তিনটি করে উইকেট নেন আসিথা ফের্নান্দো, থারিন্দু রত্নায়েকে ও মিলান রত্নায়েকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিথাগল টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কামুশফিকলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

জুন ২৮, ২০২৬

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT