চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিটা ‘স্পেশাল’ নয় মুশফিকের কাছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ১৭, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনেই তোলেন সেঞ্চুরি। তবে ক্যারিয়ারের এবেলায় এসে সেঞ্চুরি বিশেষ কিছু নয় মুশফিকের কাছে, বরং প্রতিটা ইনিংসই তার কাছে এখন বিশেষ।

গলে মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথমদিনে ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে টিম টাইগার্স। নাজমুল হোসেন শান্ত ১৩৬ রানে এবং মুশফিকুর ১০৫ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

টেস্টে ১৩ ইনিংস পর ৫০ রান পার করলেন মুশফিক। ৯ মাস পর সাদা পোশাকে ম্যাজিক ফিগার পূর্ণ করে স্বস্তি প্রকাশ করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন যায় ইনিংসটি বিশেষ কিনা? ৩৮ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘না, স্পেশাল কিছু না। ক্যারিয়ার প্রায় শেষদিকে, এখন সব ইনিংসই আমার কাছে স্পেশাল। চেষ্টা করি নিজেকে ১০০ ভাগ প্রস্তুত করার। সামনে যে সুযোগ আসে তা লুফে নিতে চাই। অনেক সময় হয়, অনেক সময় হয় না।’

গলে খেলা মানেই মুশফিকের ব্যাটে রান। ২০১৩ সালে এখানে পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি (২০০)। ২০১৭ সালে দুই ইনিংসে করেছেন ৮৫ আর ৩৪। গল কতটা বিশেষ মুশফিকের কাছে? বললেন, ‘গল স্পেশাল বলতে এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন এটা সব সময়ই স্পেশাল। আমাদের একটি জেনারেশনকে ধাপে ধাপে উপরে নিয়ে যেতে হবে। ওটার পর নিশ্চিত ওরা বিশ্বাস করতে পেরেছে যে টেস্টে দুইশ করা যায়। তাই অবশ্যই এখন কেউ আড়াইশ করবে, তিনশ করবে। সিনিয়র ক্রিকেটার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়াটা গুরুত্বপূর্ণ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গল টেস্টটেস্ট সিরিজবাংলাদেশমুশফিকলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT