ক্রিকেট

সিনিয়রদের অনুপস্থিতি দলে প্রভাব ফেলেনি

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের প্রেস কনফারেন্স ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান কোচ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পেছনে বিভিন্ন স্পন্সর ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জেতার স্বপ্ন দেখলেও পূর্ণ হয়নি ব্যাটারদের ব্যর্থতায়। মাউন্ট মঙ্গাইনুতে শেষ ম্যাচে হেরে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে নাজমুল হোসেন শান্ত’র দল। সিরিজে দলে ছিলেন না তামিম-সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহদের কেউ। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি দলের মানসিকতায় কোনো প্রভাব ফেলেনি বলে মনে করছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

মাউন্ট মঙ্গানুইতে ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘সিনিয়রদের না থাকার বিষয়টি ছেলেদের মাঝে কোনো প্রভাব ফেলেনি।’

‘তারা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে। আমি মনে করি ড্রেসিংরুমের পরিবেশটা অনেক ভালো। কারণ তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমনটা আমি বলেছিলাম শান্তর কাছ থেকে। তারা জানে তারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যথেষ্ট ভালো খেলোয়াড়। সে কারণে তাদের মনে কোনো ভয় ছিল না।’

বিষয়:টি-টুয়েন্টি সিরিজ নিউজিল্যান্ড বাংলাদেশ শান্ত হাথুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…