চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটা ভালো শুরু দিয়ে গেলেন শান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও ব্যর্থ হয়েছেন লিটন দাস। লিটনের উইকেট হারানো চাপ হয়ে উঠতে দেননি নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ভালো শুরু এনে দিয়েছেন বাংলাদেশকে। ইনিংস লম্বা করতে পারেননি প্রথম ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করা শান্ত। ফিরেছেন ৪০ রানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ২ উইকেটে ৯৩ রান তুলেছে বাংলাদেশ। সৌম্য ৪১ বলে ৪১ রানে, তাওহীদ হৃদয় ৮ বলে ৭ রানে ক্রিজে আছেন।

লিটন দাস রানের খাতা না খুলেই ফিরেছেন ইনিংসের প্রথম ওভারে। তৃতীয় বলে মাধুশঙ্কার বলে স্কয়ার লেগে ওয়েল্লাগের হাতে ক্যাচ দেন টাইগার ওপেনার।

নেমে রানের খাতা খোলার আগেই জীবন পান শান্ত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে টপএজ হন। স্লিপে থাকা পাথুম নিশাঙ্কা বল তালুবন্দি করতে ব্যর্থ হন। বল চলে যায় সীমানার বাইরে।

জীবন পেয়ে আর ফিরে তাকাননি টাইগার অধিনায়ক। সৌম্য সরকারকে নিয়ে গড়েন ৭৫ রানের জুটি। ১২.২ ওভারে শান্ত ধরা দেন মেন্ডিসের হাতে। মাধুশঙ্কার গুডলেন্থের বল আউটসাইট এজ হয়ে চলে যায় উইকেটরক্ষকের হাতে। ৬টি চারে ৩৯ বলে ৪০ রান করে যান টাইগার দলপতি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজমেন্ডিসলিটনলিড স্পোর্টসশান্তসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (সংগৃহীত)।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী আজ

মে ৮, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

মে ৮, ২০২৬
ফাইল ছবি

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

মে ৮, ২০২৬

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য নীতিমালা জারি

মে ৮, ২০২৬

ঈদুল আজহায় ৭ দিনের ছুটি

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT