চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের নিয়ে পরীক্ষায় নামতে পারেন শান্ত-রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
শান্ত ও রোহিতের ক্রিকেট ম্যাচের দৃশ্য, বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষেও ভালো করতে চায় বাংলাদেশ। পরিসংখ্যানের দিকে তাকালে ভারতের বিপক্ষে এখনও টেস্ট জয়ের স্বাদ নেয়া হয়নি টাইগার বাহিনীর। অন্যদিকে প্রায় ছয় মাস পর নিজেদের মাটিতে টেস্ট খেলতে নামছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটিতে জিতে টেবিলের শীর্ষের দিকে থাকতে চায় দলটি।

বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় গড়াবে লড়াই। দুদলের মুখোমুখি দেখা হয়েছিল মোট ১৩ বার। ১১টিতে জয় ভারতের, বাকি দুটি ড্র। ঘরের মাঠে গত একযুগে (২০১২ থেকে) ১৭টি টেস্ট সিরিজে অপরাজিত ভারত। তাই শান্তদের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ।

অবশ্য আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। তিন পেসার ও দুই স্পিনারকে নিয়ে একাদশ সাজাতে পারে। ওপেনিংয়ে সাদমান ইসলাম ও জাকির হাসানেই ভরসা রাখবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মিডলঅর্ডারে সাকিব-মুশফিকদের পাশাপাশি লিটন-মিরাজ তো আছেনই।

বিশ্বসেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনকে নিয়ে একাদশ সাজাবে ভারত। ব্যাট হাতে রোহিত-কোহলি আছেনই। তাদের সাথে যুক্ত হতে চলেছেন চোট থেকে ফেরা রিশভ পান্ট। পেস আক্রমণে জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ আছেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ/খালেদ আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশভ পান্ট, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাই টেস্টবাংলাদেশ-ভারতরোহিতলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT