চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন পরাজয়ে ক্ষমা চাইলেন লঙ্কান অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়ে শ্রীলঙ্কা ৫০ রানে গুটিয়ে গেলে ভারত সেটি তাড়া করে ১০ উইকেট ও ২৬৩ বল হাতে রেখে। ৬.১ ওভারে জিতে বল অক্ষত রাখার দিক থেকে নিজেদের বড় জয়ে অষ্টমবার এশিয়া সেরার শিরোপা জিতেছে রোহিত শর্মার দল। ঘরের মাঠে এমন হতাশাজনক পরাজয়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

‘মাঠে খেলা দেখতে সকলেই অনেক আশা নিয়ে এসেছিলেন। সবার প্রতি কৃতজ্ঞ। একইসঙ্গে সমর্থকদের ধন্যবাদ জানাই। সবাইকে হতাশ করার জন্য আমরা সত্যিই দুঃখিত এবং সকলের কাছে ক্ষমা চাইছি। ক্রিকেটার হিসেবে আপনাদের সত্যিই আমরা অনেক ভালোবাসি। সঙ্গে ভারতীয় দল যে ব্র্যান্ড ক্রিকেট খেলেছে সেজন্য তাদের অভিনন্দন জানাতে চাই।’

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল মহারণে হানা দিয়েছিল বৃষ্টি। সময়মতো টস হলেও বৃষ্টির কারণে লড়াই শুরু হতে বিলম্ব হয়। খেলা গড়ালে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে রাখা শ্রীলঙ্কা মহাবিপদে পড়ে। ১৫.২ ওভারে ৫০ রানে থেমে যায় তাদের ইনিংস। জবাবে নেমে ঈশান কিষাণ ও শুভমন গিলের ওপেনিং জুটিতে জয়ে নোঙর ফেলে ভারত।

হারের পর ৩২ বর্ষী শানাকা উইকেট নিয়ে বলেছেন, ‘উইকেট দেখে মনে হয়েছিল ব্যাটাররা সুবিধা করতে পারবে। যে কারণে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। এরমধ্যে আবার আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন। কিন্তু আমরা ধারণার চেয়েও বেশি খারাপ খেলেছি। ভারত বোলিংয়ে দারুণ করেছে। তাতে ফল আমাদের পক্ষে আসেনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩ভারতলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (সংগৃহীত)।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

জুন ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জুন ২৩, ২০২৬

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

জুন ২৩, ২০২৬
অসুস্থ ৪০ শিক্ষার্থী

টাঙ্গাইলে টিউবওয়েলের পানিতে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৪০ শিক্ষার্থী

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT