চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামস সুমন: ক্রিকেটে জড়িয়ে যে নাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন মারা গেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র ও বিনোদন জগতের সঙ্গে শোকাহত ক্রীড়াঙ্গনও। তিনি বাংলাদেশের বিভিন্ন সিরিজ এবং আন্তর্জাতিক খেলার ধারাভাষ্য দিয়েছেন রেডিও ভূমিতে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসসি)।

বিসিএসসি বিবৃতিতে লিখেছে, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি শামস সুমন আর আমাদের মাঝে নেই।’

‘তিনি ছিলেন একজন বিশিষ্ট অভিনেতা এবং রেডিও ভূমির স্টেশন প্রধান। বিসিএসসির শুরুর দিকে তিনি আমাদের সদস্যদের জন্য রেডিও ভূমিতে একাধিকবার ক্রিকেট লাইভ টক শোতে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে অসামান্য অবদান রেখেছেন। এই প্ল্যাটফর্মে আমাদের জন্য ব্যাপক পরিচিতি ও অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি। যা আমাদের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

‘বিসিএসসির বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন এবং সবসময় আমাদের সংগঠনের একজন আন্তরিক শুভাকাঙ্ক্ষী ছিলেন।’

‘আজ আমরা একজন মহান সমর্থক এবং অসাধারণ একজন মানুষকে হারালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ বিসিএসসি শামস সুমনের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বেশ জনপ্রিয় রেডিও ভূমি। দেশীয় সংস্কৃতি ও বাংলা গানের পাশাপাশি ক্রিকেট ও অন্যান্য খেলার সরাসরি ধারাভাষ্য প্রচারের মাধ্যমে রেডিও ভূমিকে আরও বেশি জনপ্রিয় করে তোলেন শামস সুমন। বিশেষ করে ঘরোয়া লিগ এবং আন্তর্জাতিক ম্যাচের ধারাভাষ্য শ্রোতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।

Reneta

অভিনয়ের পাশাপাশি সুমন বিভিন্ন সময় ক্রিকেট সংশ্লিষ্ট অনুষ্ঠান এবং আয়োজনে অংশ নিয়ে খেলোয়াড়-সমর্থকদের মাঝে সেতুবন্ধনের কাজ করেছেন। খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে স্পোর্টসকেও সমানভাবে গুরুত্ব দিয়ে গেছেন স্টেশন প্রধান হিসেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনবিসিএসএলিড স্পোর্টসশামস সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT