বিনোদন

কর ফাঁকির মামলায় সমঝোতার সুযোগ ফিরিয়ে দিলেন শাকিরা

বেঙ্গলি গায়িকা শাকিরা পারফর্ম করছেন, আলো ও মঞ্চের পেছনে রঙিন আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিরা একটি কনসার্টে পারফর্ম করছেন, তিনি হাসছেন এবং মঞ্চে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পপ গায়িকা শাকিরার বিরুদ্ধে ১৪.৫ মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ তুলে মামলা করেছিলেন স্পেনের সরকারি এক আইনজীবী। তার দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন গায়িকা। সম্প্রতি এই মামলা নিষ্পত্তি করার জন্য স্প্যানিশ প্রসিকিউটরদের দেওয়া এক প্রস্তাব গ্রহণ না করে আইনের পথ বেছে নিয়েছেন শাকিরা। বুধবার শাকিরার পাবলিক রিলেশন টিম এখবর জানিয়েছে।

শাকিরার পাবলিক রিলেশন টিমের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শাকিরা বিশ্বাস করেন তিনি নির্দোষ। এজন্য তিনি আইনের হাতে বিষয়টি ছেড়ে দেয়ার পথ বেঁছে নিয়েছেন।’

প্রসিকিউটরদের দেওয়া প্রস্তাব প্রসঙ্গে বিস্তারিত কিছুই বলা হয়নি বিবৃতিতে। শাকিরার শুনানির কোনো তারিখও এখনও ঠিক হয়নি।

২০২১ সালের ২০ জুলাই বার্সেলোনার ওই আদালত একটি রুল জারি করেছে। সেখানে বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস লিখেছেন, ২০১২-২০১৪ পর্যন্ত তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় ধরে স্পেনে থেকেছেন। এ কারণে তিনি দেশকে কর দিতে অঙ্গীকারবদ্ধ। তবে শাকিরার প্রতিনিধি দলের যুক্তি, গায়িকার মূল বাড়ি বাহামাতে।

স্পেনের কর আইনে বলা আছে, সেখানে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি কর দিতে বাধ্য। তাই এই মামলায় শাকিরা দোষী সাব্যস্ত হলে তাকে জরিমানা করা হতে পারে। এমনকি জেলও হতে পারে।

বিষয়:শাকিরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…