চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিলাসবহুল এক বাড়ি, কালের পরিক্রমায় হল দুই বিশ্বচ্যাম্পিয়নের আবাস। যেখানে রয়েছে ঝর্ণাসহ দুটি সুইমিং পুল, একটি ব্যক্তিগত ফুটবল মাঠ, একটি সিনেমা ঘর এবং আরও অনেক সুযোগ-সুবিধা। বার্সেলোনায় অবস্থিত বাড়িটি ছিল জেরার্ড পিকে এবং শারিকা দম্পতির। তাদের বিচ্ছেদের পর বাড়িটি ছেড়ে দেন, সেই বাড়ি কিনে নিয়েছেন লামিন ইয়ামাল।

চলতি বছর স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের দলের অন্যতম সদস্য ইয়ামাল। ২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ে অন্যতম সদস্য ছিলেন পিকে। ১১ বছরের দাম্পত্য জীবন শেষে ২০২২ সালে বিচ্ছেদ হয় পিকে এবং কলম্বিয়ার পপসংগীত তারকা শাকিরার। এরপর তাদের স্বপ্নের বিলাসবহুল বাড়িটি ছেড়ে যান দুজনে। বার্সেলোনার তারকা ইয়ামাল ১০ মিলিয়ন ইউরোর কিছু বেশি মূল্যে প্রাসাদের মতো বাড়িটি কিনলেন।

ম্যানসনটি বার্সেলোনার এসপ্লুগেস দে লোব্রেগাতের অভিজাত সিউদাদ ডায়াগোনাল কমপ্লেক্সের অন্তর্ভুক্ত। এটি বার্সেলোনার অন্যতম আইকনিক স্থাপনায় পরিণত হয়েছে। স্থপতি মিরেইয়া অ্যাডমেটলার ২০১২ সালে বাড়িটির নকশা করেন।

Banglabid

এটি তিনটি তলা এবং দুটি ভূগর্ভস্থ স্তরজুড়ে ৩,৮০০ বর্গমিটারেরও বেশি এলাকা নিয়ে বিস্তৃত। ভেতরে রয়েছে বড় বড় জানালা, ঝর্ণাসহ একটি আউটডোর সুইমিং পুল, ইনডোর সুইমিং পুল, ব্যক্তিগত জিম, প্যাডেল কোর্ট, সিনেমা ঘর, ওয়াইন সেলার, রেকর্ডিং স্টুডিও এবং একটি ব্যক্তিগত ফুটবল মাঠ।

শাকিরা এবং পিকের বাড়ির সাজসজ্জার আধুনিকতা অক্ষুণ্ণ রেখেছেন ইয়ামাল। তবে তিনি ক্যারিয়ারে এপর্যন্ত অর্জিত ট্রফি, পুরস্কার এবং স্মৃতিচিহ্নগুলো নিজের মতো করে প্রদর্শন করছেন। বাড়ি খোলামেলা ও আরামদায়ক রাখতে আসবাবপত্রও নতুন করে সাজিয়েছেন।

চারটি আলাদা বাড়ি নিয়ে গঠিত একটি কমপ্লেক্স এটি। যার একটি পিকের বাবা-মায়ের, দ্বিতীয়টি শাকিরার বাবা-মায়ের এবং তৃতীয়টি, অর্থাৎ মূল বাড়িটি এখন বার্সার বিস্ময়বালকের। চতুর্থ বাড়িটির সংস্কার কাজ এখনও বাকি। উঁচু অবস্থানের কারণে প্রাসাদসম বাড়িটি থেকে বার্সেলোনা শহর এবং ভূমধ্যসাগরের দৃশ্য উপভোগ করা যায়।

Reneta

কেনার জন্য তিন মাস ধরে আলোচনা চলেছিল, যেখানে আইনজীবীরা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন। যদিও সেখানে পূর্ববর্তী মালিকরা অর্থাৎ, শাকিরা এবং পিকে অনুপস্থিত ছিলেন। গতবছরের অক্টোবর থেকে কেনার প্রস্তুতি নিয়েছেন ইয়ামাল, বছরের শেষে যেয়ে কিনতে পারেন। যখন বাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছিলেন, ইয়ামালের বয়স ছিল ১৮ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালপিকেবিলাসবহুল বাড়িলিড স্পোর্টসশাকিরা
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT