বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে নিখোঁজ

নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের ছবি, চ্যানেল আই অনলাইন, বাংলাদেশে নিখোঁজের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ঠাকুরগাঁওয়ে শাকিলা জাহান শোভন (২৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আকস্মিকভাবে নিখোঁজ হয়।
শাকিলা জাহান শোভন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আর বেগম বন্যার মেয়ে।
পূর্ব হাজিপাড়া, ঠাকুরগাঁওয়ের বাসিন্দা শাকিলা জাহান শোভন একজন বাক প্রতিবন্ধী। হারিয়ে যাওয়ার সময়ে তার পরনে চকলেট রঙের পাঞ্জাবি, জুতা ছিল।
মেয়েটিকে খুঁজে পেতে তার পরিবার সবার সাহায্য কামনা করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






