চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুইটা সিনেমা করেই সে নিজেকে দাবি করে শিল্পী সমিতির কর্ণধার’

সমিতি নিয়ে ক্ষুব্ধ এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

নব্বই দশকের শেষ সময়ে যে কজন নায়ক চলচ্চিত্রে এসে আলোচনা তৈরি করেছিলেন, তাদের একজন নায়ক শাকিল খান। সম্প্রতি তিনি শিল্পী সমিতি নিয়ে মন্তব্য করেন।

শাকিল খান বলেন, শিল্পী সমিতির নির্বাচন একটা ফালতু জিনিস। শিল্পী সমিতির নির্বাচন শিল্পীদের হাসির পাত্রে পরিণত করেছে।

এই নির্বাচনের নেতিবাচকতা নিয়ে অভিনেতা বলেন,“প্রতি দুবছর পর এফডিসির শিল্পী সমিতির নির্বাচন ঘিরে শিল্পীদের মধ্যে বিভিন্ন বিতর্ক দেখা যায়। একে অন্যের বিরুদ্ধে বিদ্রূপ মন্তব্য করে থাকেন। সেগুলো গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়, যা সাধারণ মানুষদের মধ্যে শিল্পীদের নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। অনেকে ইমেজ সংকটে পড়েছেন। কিন্তু শিল্পীরা আসল কাজ সিনেমা করা সেই খবরটিও ঠিকমতো পাওয়া যায় না। কারণ, অধিকাংশ শিল্পীর হাতে সিনেমা নেই!”

শাকিল খান বলেন, এখন শিল্পী সমিতিতে আছে কারা? দুইটা সিনেমা করেই সে নিজেকে দাবি করে শিল্পী সমিতির কর্ণধার। অথচ তাকে আমরা চিনিই না। কদিন আগে ফুটবল খেলা হলো, সেখানে নাকি সুপারস্টার আর ডিরেক্টররা অংশ নিয়েছে। সেখানে সুপারস্টার কারা?

“একজনকেও তো চিনি না। তারা বিভিন্ন আয়োজন করে, কিন্তু আসল শিল্পীকে তারা বলে না। রুবেল ভাই শিল্পী সমিতিতে রয়েছেন, তিনি সেটাকে ঠিকঠাক করতে পারেন, কিন্তু করছেন না। ফলে সেটা একটা অথর্ব প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।”

শাকিল খান মনে করেন, শিল্পীদের কাজ দরকার সমিতি নিয়ে মাতামাতি মোটেও প্রয়োজনীয় নয়। তিনি বলেন,  শিল্পী সমিতির নির্বাচন একেবারে প্রয়োজন নেই। শিল্পীদের হাসির পাত্রে পরিণত করার প্রয়োজনটা কি? আর সমিতি দিয়ে চলচ্চিত্রের কোনো উন্নয়ন হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র শিল্পী সমিতিতারকালিড বিনোদনশাকিল খানসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

বাংলাদেশে ফেসবুক-ইউটিউব-গুগলের বিজ্ঞাপন বিষয়ে খসড়া নীতিমালায় কড়াকড়ি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যেসকল ব্যক্তি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT