চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে শুরু হচ্ছে ‘প্রেমিক’, গল্প নিয়ে ‘সিরিয়াস’ শাকিব-রাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

গেল অক্টোবরে ঘোষণা এসেছিল ‘প্রেমিক’ নামে একটি ছবি করবেন শাকিব খান। রায়হান রাফীর পরিচালনায় এ ছবির শুটিং শুরু হবে জানুয়ারিতে।

যৌথভাবে ‘প্রেমিক’ প্রযোজনা করছে বিগ স্ক্রিন ও এসকে ফিল্মস। বিগ স্ক্রিনের প্রযোজক টপি খান চ্যানেল আই অনলাইনকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শাকিব ভাইয়ের সঙ্গে ফলপ্রসূ মিটিং করেছি। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝিতে শুটিংয়ে নামবো। একটানা শুটিং করে কাজ শেষ করবো।

ডিসেম্বরে ‘প্রেমিক’-এর শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও সেটি পিছিয়েছে। কারণ উল্লেখ করে ‘বসগিরি’ ছবির প্রযোজক টপি খান বলেন, এখন প্রি-প্রডাকশনের কাজ চলছে। গল্প নিয়ে আমরা সবাই বেশী সিরিয়াস। যেহেতু এটি থ্রিলার ঘরানার ছবি সেজন্য প্রতিটি দৃশ্যে থাকবে রহস্যে মোড়ানো।

Banglabid

তিনি বলেন, আমরা গল্প মজবুত করতে সময় বেশী নিচ্ছি। চিত্রনাট্যের কাজ চলছে। তাছাড়া শাকিব ভাইয়ের নতুন লুক থাকবে। লুক আনতেও সময় লাগছে।

শুটিং শুরুর আগে নায়িকা কে থাকবেন সেটি জানাবেন বলে জানালেন টপি খান। তিনি বলেন, এতটুকু বলতে পারি চমক দেয়ার মতো কিছু করবো।

বড়পর্দায় পরীক্ষিত নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন রায়হান রাফী। চিত্রপরিচালক হিসেবে তৈরি করেছেন আলাদা ইমেজ! সময়ের আলোচিত এই চিত্রপরিচালক ওটিটির পাশাপাশি চলতি বছর পরাণ ও দামাল-এর মাধ্যমে মুন্সিয়ানা দেখিয়েছেন।

Reneta

এ কারণে বাংলা ছবির নিয়মিত দর্শকরা প্রায়ই চাইতেন শাকিব খানকে নিয়ে রাফী ছবি বানাক! সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে লেখালিখি চোখে পড়তো। অবশেষে ‘প্রেমিক’ ছবির মাধ্যমে রাফীর নির্দশনায় শাকিবকে দেখা যাবে। যেটি ২০২৩ সালের ঈদে মুক্তি পাবে। ঘোষণার পর থেকে দর্শকরা ‘প্রেমিক’-এর জন্য মুখিয়ে আছেন।

অনেকের ধারণা, ২০২৩ সালের এই ছবিটি হয়তো আলোচনার শীর্ষে থাকবে। রাফী বলেন, প্রেমিক নিয়ে আমরা এক্সাইটেড। শাকিব ভাই ও আমার দর্শকরা চাইতেন একসঙ্গে ছবি হোক। এবার তাই হচ্ছে। গল্প ও চরিত্র তাকে দিয়ে কিভাবে প্রেজেন্ট সেটা দেখার জন্য জাস্ট অপেক্ষা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে ফিল্মসগল্পচিত্রনাট্যটপি খাননায়িকাপ্রেমিকরাফীরায়হান রাফীলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT