চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক বলছে শাকিবের কথা আছে ‘পপুলার নাও’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

হারাবো তোকে নিয়ে, ষোলো আনা, পাগল মন, ঈদ মোবারকের পর নতুন করে গান দিয়ে ভাইরাল হলেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। গানটি প্রকাশের পর এতই ছড়িয়েছে যে, ফেসবুক সার্চ বলছে শাকিবের ‘কথা আছে’ গানটি এখন ‘মোস্ট পপুলার নাও’।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও গানটি নিয়ে বেশ চর্চা চলছে। শাকিবের কড়া সমালোচকরাও বলছেন, এমন প্রতিবাদী গানে তার পারফর্মেন্স ক্যারিয়ারে অন্যতম সেরা হয়ে থাকবে।

ঈদে মুক্তি পেতে যাওয়া তপু খান পরিচালিত ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’র প্রথম গান ‘কথা আছে’ প্রকাশ পেয়েছে বুধবার সন্ধ্যায়। নায়ক শাকিব খান তার পেজে গানটির ভিডিও ছেড়েছেন। সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শাকিবের ঠোঁটে ক্যারিয়ারে প্রথম এই র‍্যাপ গানটি!

Banglabid

এমনকি গানটি ফেসবুকে সার্চ করলে ‘পপুলার ও ট্রেন্ডিং লিস্টে’ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়নের বেশি দর্শক দেখেছে শাকিবের দুর্দান্ত কামব্যাকের গান ‘কথা আছে’।

২৪ ঘণ্টার আগেই ফেসবুকে শাকিবের পেইজ থেকে গানটি শেয়ার হয়েছে চার হাজারের বেশি, মন্তব্য পড়েছে এগারো হাজারের বেশি। যেসব মন্তব্যে মুগ্ধতা প্রকাশ করে বাহবা দিচ্ছেন দর্শকরা। পাশাপাশি বিভিন্নজন ইতিবাচক রিভিউ দিচ্ছেন।

তারা বলছেন, গানটির কারণে ঈদে এই ছবি দেখার আগ্রহ বেড়েছে তাদের। বেশিরভাগ মন্তব্যে দর্শকরা শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন। আরও বলেন, নতুন শাকিবকে পেলেন। প্রায় এক বছর পর প্রকাশিত নতুন গানে তার পারফর্মেন্স সর্বমহলের প্রশংসা পাচ্ছে।

Reneta

র‍্যাপ ধাঁচের এ গানটি গেয়েছেন ‘গাল্লি বয় রানা’খ্যাত সংগীতশিল্পী তবীব মাহমুদ। শাকিবের পাশাপাশি গানটির জন্য এই শিল্পীও দারুণ প্রশংসা পাচ্ছেন। গাওয়ার পাশাপাশি ‘কথা আছে’ গানটি লিখেছেন তবীব মাহমুদ। সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা এবং কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের কথা, ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য ছবিগুলোর মধ্যে শাকিবের ‘লিডার’ বাজিমাৎ করতে পারে। কারণ এই কথা আছে গান দিয়েই সাড়া ফেলে দিয়েছেন শাকিব খান। শাকিব ছাড়াও অভিনয় করেন বুবলী, মিশা সওদাগর, সীমান্ত সহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কথা আছেতপু খানবুবলীমিশা সওদাগরর‌্যাপ সংশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT