প্রবাস সংবাদ

শুরুটা শূন্য থেকে, আজ তিনি সফল উদ্যোক্তা

উদ্যোক্তা ব্যক্তির ছবি, আধুনিক পরিবেশে পেশাদারী চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন সফল উদ্যোক্তার ছবি, আধুনিক পরিবেশে পেশাদারী চেহারা, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের প্রত্যন্ত গ্রাম থেকে জীবন বদলের স্বপ্ন নিয়ে দুবাইয়ে পাড়ি জমান শাকিব উদ্দিন। সেখানে গিয়ে দীর্ঘদিনের চেষ্টায় প্রফেশনাল মার্কেটিংয়ের নানা বিষয়ে দক্ষতা অর্জন করেন। নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠা করেন গ্লোবাল ট্রেড নামের মার্কেটিং এজেন্সি।

তার দাবী, এই এজেন্সির মাধ্যমে তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় ক্রিপ্টো ও ট্রেডিং কোম্পানিগুলোর মার্কেটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি দুবাইয়ের বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ফ্ল্যাট বিক্রিতে কাজ করছেন মার্কেটিং পার্টনার হিসেবে।

একসময় কাজ না পাওয়া সেই তরুণ এখন প্রবাসে সফল উদ্যোক্তা! শাকিব উদ্দিন বলেন, শুরুর দিকে কিছুই ছিল না, অনেক স্ট্রাগল করতে হয়েছে। কী করব কিছুই বুঝতে পারছিলাম না। এরপর মার্কেটিং, ট্রেডিং নিয়ে কাজ শেখা শুরু করি এবং দেখতে দেখতে ১২ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। এখন আমি একজন সফল মার্কেটার।

জুলাইতে আন্তর্জাতিক, মূলধারার বিজনেস ও অর্থনৈতিক সংবাদভিত্তিক অনলাইন মিডিয়া পোর্টাল বিজনেস ইনসাইডারে তার প্রতিষ্ঠানের একটি চুক্তির খবর প্রকাশ করে। যেখানে দেখা যায় শাকিব উদ্দিনের ‘গ্লোবাল ট্রেড বাংলাদেশ’ সাথে অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে বিএনবি চেইনে পরিচালিত লিকুইড স্টেকিং প্ল্যাটফর্ম ফিউচারএক্স!

আর সেই নিউজে বাংলাদেশি উদ্যোক্তা শাকিবের গ্লোবাল ট্রেড বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে একটি ফিনটেক ও ব্লকচেইন মার্কেটিং সংস্থা হিসেবে, যার প্রতিষ্ঠাতা অভিজ্ঞ ট্রেডিং বিশেষজ্ঞ মো. শাকিব উদ্দিন।

দুবাইতে অবস্থান করা এই শাকিব উদ্দিন বর্তমানে হাজারো প্রবাসীর অনুপ্রেরণা। তার ভাষ্য, পরিশ্রম, দক্ষতা আর সঠিক দিকনির্দেশনায় গ্রাম থেকে উঠে এসেও বিশ্বজয় সম্ভব।

বিষয়:দুবাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…