চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের জন্য কাঁদছে সাকিব-তামিমদের মন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ১৮, জুন ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে এক মাসের মাথায় সিলেট ও সুনামগঞ্জে আবারও বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বাড়িঘরে ঢুকেছে বন্যার পানি। সুনামগঞ্জে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিলেটেরও বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী মাঠে নেমেছে। ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের এমন ক্রান্তিলগ্নে সিলেট অঞ্চলের মানুষের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা টাইগার ক্রিকেটারদের মন কাঁদছে।

অ্যান্টিগায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি চলছে। বিদেশের মাটিতে বসেই বন্যা পরিস্থিতির ভয়াবহতা ক্রিকেটারদেরকেও ভাবিয়ে তুলেছে। তাদের মাঝেও বিরাজ করছে উৎকণ্ঠা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন, এই সঙ্কটময় পরিস্থিতিতে সবাই সিলেটকে প্রার্থনায় রাখি।’

ওয়ানডে অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবালও বন্যা পরিস্থিতিতে তার ভারাক্রান্ত হওয়ার কথাই ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

‘অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’

Reneta

ক্যারিবীয়দের প্রথম ইনিংসে তাদের চার ব্যাটারকে ড্রেসিং রুমে ফেরত পাঠিয়ে বল হাতে সফল মেহেদী হাসান মিরাজ। নিয়েছেন চারটি উইকেট। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন। বন্যার্তদের জন্য তার মাঝেও রয়েছে উদ্বেগ। ফেসবুক স্ট্যাটাসে সেটির জানানও দিলেন।

‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সকলে এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় হাতে-হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ।’

বিপর্যস্ত বানভাসি মানুষের রক্ষায় সৃষ্টিকর্তার কাছে নিজের আকুতির কথা লিখেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

‘মহা মানবিক বিপর্যয় নেমে এসে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ এবং উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবন্যা পরিস্থিতিমিরাজলিটনলিড স্পোর্টসসাকিবসিলেটসুনামগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT