চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফীকে বলেছি ‘তাণ্ডব’ তোর লাইফের বেস্ট সিনেমা: শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
বিনোদন
A A

“অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা ‘তাণ্ডব’। এটা আমি রাফীকে বলেছি যে ‘রাফী, তোর লাইফের বেস্ট সিনেমা এটা’।” কথাটি বলছিলেন সুপারস্টার শাকিব খান।

ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। মুক্তির দুদিন আগে বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন।

যেখানে উপস্থিত ছিলেন ‘তাণ্ডব’-এর প্রধান শিল্পী, কলাকুশলীসহ গণমাধ্যমকর্মীরা। সুপারস্টার শাকিব খান ছাড়াও ছিলেন জয়া আহসান, সাবিলা নূর, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি এবং বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন।

সংবাদ সম্মেলনে শাকিব বলেন, ‘তাণ্ডব’-এ কোলাবরেশন করে যে প্রডাকশন হাউসগুলো আছে, তাদের সাথে এটা আমার দ্বিতীয় কাজ, রাফীর সাথেও। যখন ডাবিংয়ে সিনেমাটি দেখিছি, তখন মনে হয়েছে, ইয়েস! কী দারুণ সিনেমা। তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমেরও একটা সিনেমা।

“তাণ্ডবের ফাইট অসাধারণ হয়েছে, গান অসাধারণ হয়েছে। স্টোরিও অসাধারণ, আমি তাণ্ডবের শিল্পী হয়েও মুগ্ধ হয়ে সিনেমাটি দেখেছি। তাণ্ডবের পুরো টিম এতো পরিশ্রম করেছে, মন দিয়ে কাজ করেছে।” বলছিলেন শাকিব।

এসময় সহশিল্পীদের নিয়ে শাকিব বলেন,“তাণ্ডবে এতো বড় বড় আর্টিস্ট কাজ করেছে, মাঝে মাঝে আমার নিজেরও মনে হয়েছে, আমি কি আমার কাজটি ঠিক করছি! কার কথা বলবো তাণ্ডবে, আফজাল ভাই, রাকায়েত ভাই, মুকিত ভাই, লাভলু ভাই, সুব্রত দা, আর আমার পাশে যিনি বসা- জয়া! তার তুলনা তো সে নিজেই। অসাধারণ অভিনয় করেছে। আমার আরেক পাশে যিনি বসে আসেন (সাবিলা নূর), তিনি তো ইতিমধ্যে ‘লিচুর বাগানে’ দিয়ে সবাইকে পাগল করে দিয়েছেন।”

Reneta

এসময় নির্মাতা রায়হান রাফীর কাজের প্রসেস নিয়ে মুগ্ধতা জানান শাকিব। বলেন, রাফীর সাথে ‘তুফান’ করেই আমি মুগ্ধ হয়েছি। অসম্ভব ভালো লাগে রাফীর সাথে কাজ করতে। খুব যত্ন নিয়ে সিনেমা বানায়। ওর প্রি-প্রোডাকশন এতো গোছানো, সেটা আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে। আমাকে ‘তাণ্ডব’-এর মতো চমৎকার একটা সিনেমায় কাজ করার জন্য রাফীকে ধন্যবাদ।

এসময় শাকিবের মুখ থেকে কথা কেড়ে নিয়ে রাফী বলেন, ‘আপনাকে ধন্যবাদ ভাই, আমাকে অন্ধের মতো বিশ্বাস করার জন্য।”

রাফী এসময় আরো বলেণ,“এতো বড় একজন মেগাস্টার, যার নামে মানুষ সিনেমা হলে চলে যায় তিনি একজন ডিরেক্টরের গল্প না শুনেই বিশ্বাস করেছেন, ডেট দিয়েছেন- এটা আমার জন্য বিরাট প্রাপ্তির। আপনাকে ধন্যবাদ, আপনার সাথে কাজ না করলে বুঝতেই পারতাম না, এতো বড় স্টার- শুধু স্টার হলেই হয় না, তার মনটা কতো বড় হতে হয়, আপনি সেটা প্রমাণ করে দিয়েছেন।”

শাকিবকে উদ্দেশ্য করে রাফী বলেন,“আমরা চাই আপনি আরো বহুদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বাংলা সিনেমাকে আপনি এমন জায়গায় নিয়ে যান- সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে কথা বলতে পারে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসানতাণ্ডবরাফীরায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসাবিলা নূরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঐতিহ্যের ১০ জুন: লুইস দে কামোয়েন্স ও পর্তুগিজ আত্মপরিচয়ের দিন

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বেলফাস্টে ছুরি হামলার পর অভিবাসনবিরোধী বিক্ষোভ

জুন ১০, ২০২৬

‘আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি’

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

জুন ১০, ২০২৬

পুশ-ইনের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT