ক্রিকেট

সারে’তে অভিষেক হল সাকিবের

সাকিব আল হাসান সারে’তে অভিষেকের সময় ক্রিকেটারদের সঙ্গে আনন্দ উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান সারে’তে অভিষেকের সময় ক্রিকেটারদের সঙ্গে আনন্দ উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাকিরা দেশে ফিরলেও দলের সাথে ফেরেননি টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখান থেকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে সরাসরি ইংল্যান্ডে চলে যান ৩৭ বর্ষী তারকা।

টনটনে সমারসেটের বিপক্ষে সোমবার সারের হয়ে অভিষেক হয় সাকিবের। সারে’র সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এমন দুটি হাস্যেজ্জ্বল ছবি পোস্ট করে ক্লাবটি। ম্যাচে নামার আগে টাইগারদের সেরা অলরাউন্ডারকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের পেসার সতীর্থ কেমার রোচ।

ইংল্যান্ড-শ্রীলঙ্কা চলমান টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য সারের আটজন খেলোয়াড় রয়েছেন জাতীয় দলে। যে কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের মাঝে অভিজ্ঞ সাকিবকে দলে টানেন সারে ক্রিকেট পরিচালক অ্যালেক স্টুয়ার্ট।

সাকিবকে নিয়ে দারুণ আশাবাদী স্টুয়ার্ট বলেছিলেন, ‘আমরা আগেই ধারণা করেছিলাম এই ম্যাচটি এমন হতে পারে। যখন সাকিবের মতো মানের খেলোয়াড়কে ক্লাবে আনার সুযোগ এসেছিল, তখন সিদ্ধান্ত নেয়াটা আমাদের জন্য সহজ ছিল। দারুণ ব্যাটিং-বোলিং পারফরম্যান্সের সঙ্গে তার প্রচুর অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। সে সারের জন্য সে কী করতে পারে তা দেখার অপেক্ষায় আছি।’

১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে। দলের সঙ্গে সরাসরি ইংল্যান্ড থেকে দলের সঙ্গে যোগ দেবেন সাকিবও।

বিষয়:ইংল্যান্ড ভারত রোচ সাকিব সারে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…