চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ভীতি আছে রশিদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছে আফগানিস্তান। যে কোনো প্রতিপক্ষের জন্যই যা ভয়ের কারণ। তবে বাংলাদেশকে সমীহ করছেন আফগান তারকা রশিদ খান। ভীতি আছে সাকিবে। বাংলাদেশ অধিনায়ক পার্থক্য গড়ে দিতে পারেন ম্যাচে, জানা আছে রশিদের। ম্যাচের আগে তাই কথাবার্তায় টেনেছেন লাগাম।

গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে আফগানিস্তান। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের থেকে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এগিয়ে দলটি। বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে নিয়মিত ক্রিকেট ফেরি করেন দলটির বেশকিছু ক্রিকেটার। সেখানে সাকিব-মোস্তাফিজ ছাড়া বাকিদের খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশের যেখানে মাথা ব্যথার কারণ ২০ ওভারি ক্রিকেট, সেখানে আফগান দলটির প্রায় সব ক্রিকেটাররাই টি-টুয়েন্টি ক্রিকেট উপভোগ করেন বলে জানিয়েছেন রশিদ।

‘আমাদের দলটি বেশ তারুণ্য নির্ভর। অধিকাংশ ক্রিকেটাররাই এই সংক্ষিপ্ত ফরম্যাটটি উপভোগ করে। তবে আমরা অনেক দিন পর শারজাহতে খেলছি, দলের সবাই তাদের ভূমিকা জানে। আমরা দেরাদুনের পর প্রথমবারের মতো বাংলাদেশের বাইরে খেলছি, চার বছর হয়ে গেছে। যারা ভালো ক্রিকেট খেলবে এবং নিজেদের স্নায়ু নিয়ন্ত্রণ করবে, তারাই জিতবে।’

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় বাংলাদেশ। যেখানে পরিবর্তন এসেছে বেশ কিছু জায়গায়। অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এই ফরম্যাটে শততম ম্যাচে খেলতে নামার অপেক্ষায় আছেন তিনি। অন্যদিকে আফগানিস্তানের সাথে ম্যাচ হারের পর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বাংলাদেশকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তবে শানাকার সাথে এক মত নন তিনি। সাকিবে ভীতি রয়েছে তার।

‘আগামীকাল শারজাহতে ভিন্ন অবস্থা হতে পারে। সাকিব দলটির অধিনায়ক এবং সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এটি একটি বিশাল পার্থক্য তৈরি করে। তবে আমরা আমাদের ক্রিকেট নিয়ে ভাবছি। এটা সব ক্রিকেটারদের মনের মধ্যে রয়েছে। আগামীকালের ভূমিকা নিয়ে আমরা অবগত। তাদের পরাজিত করতে পারব কি না জানি না। ফলাফল সম্পর্কে ভাবছি না। আমাদের কাছে দুর্বল বা শক্তিশালী প্রতিপক্ষ বলে কিছু নেই। প্রতিপক্ষকে গুরুত্ব সহকারে নিচ্ছি আমরা। হংকং বা ভারতের বিপক্ষেও আমাদের প্রস্তুতি একই থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ ২০২২বাংলাদেশরশিদ খানলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT