ক্রিকেট

সাকিবকে নিয়ে একটিই প্রশ্ন, যা বললেন শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে হাসিমুখে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলাদেশ ক্রিকেটার অনুশীলনে অংশগ্রহণ করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত আগস্টে সরকার পতনের পর আর দেশেই ফেরা হয়নি সাকিবের। খেলেননি বিপিএলেও। দেশের বাইরে সবশেষ ভারত সিরিজে খেলেছেন। পরে ফেরা হয়নি জাতীয় দল জার্সিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাননি। অভিষেকের পর গত ১৯ বছরে এই প্রথম সাকিব আল হাসানকে ছাড়া আইসিসির কোনো টুর্নামেন্টে খেলতে নামছে বাংলাদেশ। অবশ্য সাকিবের না থাকাকে চিন্তার কারণ হিসেবে দেখছে না টিম টাইগার্স।

বুধবার করাচিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। দ্বিতীয় দিনে দুবাইতে একই গ্রুপে থাকা বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে সাকিব আল হাসান প্রসঙ্গে প্রশ্ন এসেছে কেবল একটি। অধিনায়কের উত্তরও ছিল অতি সংক্ষিপ্ত।

সংবাদ সম্মেলনে শান্তর দিকে প্রশ্ন যায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের না খেলাটা বাংলাদেশের জন্য চিন্তার কারণ কিনা? শান্ত শুধু বলেছেন- ‘না’।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সাকিব আল হাসান দারুণ করেছিলেন। চার ম্যাচে এক সেঞ্চুরিতে ১৬৮ রান করেছিলেন। সেই আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ।

বিষয়:চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ভারত সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…