চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ছন্দে সাবিলার আগুন নাচ!

গেল ঈদে ‘চাঁদ মামা’র পর এবার দর্শক বাজিমাত করছে ‘লিচুর বাগানে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ০৩, জুন ২০২৫
বিনোদন
A A
সাবিলা ও শাকিবের নাচের দৃশ্য, উৎসবমুখর পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেয়েছে আসন্ন কোরবানির ঈদের সিনেমা ‘তাণ্ডব’-এর নতুন গান ‘লিচুর বাগানে’। সোমবার রাত ৮টায় গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে রীতিমত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়!

১৮ ঘণ্টায় ৩৫ লাখের বেশি ভিউস হয়েছে এ গানে। ‘লিচুর বাগানে’ গানটিকে কেউ কেউ আইটেম গান বললেও নির্মাতা রায়হান রাফী বলছেন, এটা দেশী গান।

প্রকাশিত গানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিনে এসেছেন সাবিলা নূর! নেটিজেনরা বলছেন, বরাবরের মতো শাকিব খানকে দুর্দান্ত লেগেছে। তবে সবচেয়ে বেশি চমক দিয়েছে সাবিলার উপস্থিতি। তাকে এমন আবেদনময়ী লাগবে আন্দাজ করতে পারেনি দর্শক। বিভিন্ন মন্তব্যে দর্শকরা বলছেন, এ গানে সাবিলা বাজিমাৎ করেছেন।

Banglabid

রাকিব খান নামে একজন ইউটিউব থেকে গানটি দেখে লিখেছেন, এ কী দেখলাম! এটা সত্যি বাংলাদেশি গান বিশ্বাস হচ্ছে না! গান ও ভিডিওতে ফোক, ফিউশন, মডার্নিটি, ওয়স্টার্নের সঙ্গে রোম্যান্টিক ফ্লেবার একেবারে খাপেখাপ।

তানজিনা মোর্শেদ নামে একজন লিখেছেন, শাকিব খানের হেটার্স থেকে ভক্ত হয়েছি প্রিয়তমা, তুফান, বরবাদ দেখে। তাণ্ডবেও তিনি নতুন ক্যারিশমা দেখাবেন বোঝা যাচ্ছে। সবচেয়ে চমকে গেছি সাবিলাকে দেখে, সে ফাটিয়ে দিয়েছে।

সুমন হোসেন নামে আরেকজন লিখেছেন, এ গানের ভিজ্যুয়াল, মেলোডি, পারফরম্যান্স সব কিছুতেই আন্তর্জাতিক মানের ছাপ পেলাম। লোকজ ফোক আর ওয়েস্টার্ন ফ্লেভারের এমন মিশ্রণ বাংলা গানে আগে খুব একটা দেখা যায়নি। হ্যাটস অব শাকিব খান এন্ড এন্টায়্যার তাণ্ডব টিম।

Reneta

এদিকে ‘লিচুর বাগানে’ গান প্রকাশের পর থেকে টিকটক ও রিলসে শাকিব-সাবিলার ড্যান্স স্টেপের মতো ভিডিও বানাচ্ছে অনুসারীরা। ধারণা করা যাচ্ছে, শাকিবের লাগে উরাধুরা, চাঁদ মামা’র মতো ‘লিচুর বাগানে’ ব্যাপক জনপ্রিয়তা পাবে। সেইসঙ্গে পিকনিক, বিয়েবাড়ি বা যে কোনো সেলিব্রেশনে এই গানের সঙ্গে মেতে উঠবে দর্শক!

‘লিচুর বাগানে’ গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও জেফার। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানের কথা লিখেছেন, সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারী এবং ইনামুল তাহসিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের সিনেমাগানতাণ্ডবলিচুর বাগানেলিড বিনোদনশাকিব খানশাকিব-সাবিলাসাবিলা নূরসাবিলা-শাকিবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT